বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের ওষুধ শিল্পে ২৬ শতাংশ প্রবৃদ্ধি, ১ বছরেই ১৫ বিলিওনারি

news-image

চীনের ২৫৩টি ওষুধ শিল্পে গত বছর ২৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি ১৫ জনে উদ্যোক্তা বিলিওনারি হওয়ার সুযোগ পেয়েছেন। দেশটির ওষুধ শিল্প বিশ্বে দ্বিতীয় বৃহত্তম। ব্লুমবার্গ

লোউ জিং যুক্তরাষ্ট্রের ফোর্ডহ্যাম ইউনিভার্সিটি এবং ফ্রাঙ্ক ঝ্যাং ডিউক ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে নিজ দেশে ফিরে ওষুধ শিল্প গড়ে তোলেন। এরা দুজনে ওই ১৫ বিলিওনারির অন্যতম। চীনের ওষুধ শিল্পের দ্রুত গতির প্রবৃদ্ধির রাশ টেনে ধরতে এধরনের শিল্প অনুমোদনে বেশ কিছু কঠোর বিধি আরোপ করা হয়েছ।

৫৫ বছর বয়সী লোউ জিং থ্রিএস বায়ো’র চেয়ারম্যান তার ওষুধ তৈরি শিল্পের সম্পদের পরিমাণ এক বছরেই বৃদ্ধি করেছেন ১.৮ বিলিয়ন ডলারে। তার মোট সম্পদের পরিমাণ গত ৫ বছরে ৩০ গুণ বৃদ্ধি পেয়েছে। ২০১৩ সালে তিনি তার পারিবারিক ওষুধ শিল্পে যোগ দেন যখন এটির বাজার মূল্য ছিল ৩৯২ মিলিয়ন ডলার। স্তনে ক্যান্সার, রক্তের বিভিন্ন জটিলতা নিরসন সহ বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করে থ্র্ িএস বায়ো। দুই বছর পর লোউ হংকং শেয়ারবাজারে তার কোম্পানির শেয়ার ছাড়েন। এখন তার সম্পদের পরিমাণ ৭.৩ বিলিয়ন ডলার।

ঝ্যাংএর জেনস্ক্রিপ্ট বায়োটেক চীনে প্রথম ব্লাড ক্যান্সারের ওধুধ তৈরি করে। গত বছরে তার কোম্পানির লভ্যাংশের পরিমাণ ১.৩ বিলিয়ন ডলার। ক্যান্সারের চিকিৎসায় ওষুধ বিক্রি চীনে বৃদ্ধি পেয়েছে ৫’শ শতাংশ। চীনের বাজার বিশ্লেষক ঝ্যাং জিয়ালিন বলেন, দেশটির ওষুধ শিল্প অন্য সব শিল্পের চেয়ে কঠিন আর্থিক কর্মক্ষমতা, রাজস্ব ও মুনাফার দিক থেকে এগিয়ে আছে। কঠিন উদাহরণ হিসেবে বলা যায়, চংকিং ঝিফেই বায়োলজিক্যাল প্রডাক্ট নামে ওষুধ কোম্পানি গত বছর তার আয় বৃদ্ধি করতে সমর্থ হয় ৩ গুণ । বাজারে প্রতিষ্ঠানটির শেয়ার একই বছর ৬৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। আর সম্পদের পরিমাণ ৪.৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়ে এর মালিক পৌঁছে যান বিশ্বের ৫’শ শীর্ষ ধনাঢ্য ব্যক্তির তালিকায়।