মাদকবিরোধী অভিযানে সতর্কতা অবলম্বনের পরামর্শ সংসদীয় কমিটির

news-image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে চলমান মাদকবিরোধী অভিযানের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, সরকারের ৫টি বাহিনীর তৈরি করা পৃথক ৫টি গোপন প্রতিবেদনের তিনটিতে যেসব মাদক ব্যবসায়ীর নাম রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সংসদীয় কমিটি মাদক বিরোধী অভিযান পরিচালনায় আরও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে চলমান মাদক বিরোধী অভিযান নিয়ে অনির্ধারিত আলোচনা হয়। চলমান এ অভিযানে ইতিমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বন্ধুক যুদ্ধে ১২৩ জনের মৃত্যু এবং ১০ হাজারেরও বেশি লোককে আটক করা হয়েছে। বন্ধুক যুদ্ধে নিহত হওয়ার ঘটনা নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয়েছে। সংসদীয় কমিটি চলমান অভিযান যাতে প্রশ্নবিদ্ধ না হয় তার জন্য আরও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

সূত্র জানায়, বৈঠকে চলমান মাদক বিরোধী অভিযান নিয়ে প্রশ্ন তুলেন জাতীয় পার্টির এমপি ফখরুল ইমাম । তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের একটি তালিকা দেখলাম পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেই তালিকা অনুযায়ী সরকার অভিযান চালাচ্ছে কী-না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, আমরা পত্রিকায় কোনো তালিকা দেইনি। আইন-শৃঙ্খলা ৫টি বাহিনীর করা মাদক ব্যবসায়ীদের তালিকা যাদের নাম কমপক্ষে ৩টিতে আছে যাদের বিরুদ্ধে অভিযান চলছে।

বৈঠকে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে কর্মরত প্রবাসী বাঙ্গালীদের বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা হয়। আলোচনাকালে জানানো হয়, মালয়েশিয়ায় গত ৫ মাসে ৬৭ হাজার ৭৫১ টি পাসপোর্ট ডেলিভারি দেয়া হয়েছে। গত ২ মাসে সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ২ হাজার ২৮৬টি এনরোলমেন্ট, ৩ হাজার ৭৯টি পাসপোর্ট প্রাপ্তি এবং ২ হাজার ৭২২ পাসপোর্ট বিতরণ করা হয়েছে।

কমিটির সভাপতি টিপু মুনশি এমপি বৈঠকে সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন এমপি, মো. ফরিদুল হক খান এমপি, আবুল কালাম আজাদ এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ফখরুল ইমাম এমপি, এবং কামরুন নাহার এমপি অংশ নেন। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, সুরক্ষা বিভাগের সচিব, আইজিপি ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির