রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে রকেট হামলা চালিয়ে ৫০ শীর্ষ তালেবান নেতাকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

news-image

আন্তর্জাতিক ডেস্ক: রকেট হামলা চালিয়ে আফগানিস্তানের শীর্ষ পর্যায়ের ৫০ তালেবান নেতাকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। ২৪ মে বৃহস্পতিবার বিদ্রোহী নেতাদের এক বৈঠকে মার্কিন সেনাবাহিনী হামলা চালিয়ে ওই ৫০ তালেবান নেতাকে হত্যা করা হয়েছে। খবর চ্যানেল নিউজ এশিয়া।

তীব্র লড়াইয়ের পর ফারাহ থেকে তালেবান যোদ্ধাদের বিতাড়িত করেছে মার্কিন ও আফগান সেনাবাহিনী।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল জন নিকলসন বলেন, পিছু হটা তালেবান নেতাদের পর্যবেক্ষণ করার পর দেখা গেছে, তারা একটি বৈঠকে মিলিত হয়েছে।
তালেবান নিয়ন্ত্রিত হেলমান্দপ্রদেশে মুসা কালা অঞ্চলে ওই বৈঠক হচ্ছিল। এর পর মার্কিন সেনারা সেখানে হামলা চালালে হেলমান্দের উপছায়া গভর্নরসহ শীর্ষ পর্যায়ের তালেবান নেতারা নিহত হন।

বুধবার পেন্টাগনে সাংবাদিকদের তিনি বলেন, এটি ছিল তালেবানের একটি গ্রুপ। তারা ফারাহপ্রদেশে হামলা নিয়ে কথা বলছিলেন। ওই হামলায় তাদের অনেকেই অংশ নিয়েছিলেন।
তিনি আরও বলেন, মার্কিন মেরিন সেনারা তাদের ৫০ জনের পিছু নেন। পরে এইচআইএমএআরএস রকেট নিক্ষেপ করে তাদের হত্যা করেছে।

এদিকে বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন অন্তত ছয় জন। মন্ত্রণালয়ের ভবনের বাইরে দুটি বিস্ফোরণ ঘটে। অ্যাসল্ট রাইফেল ও গ্রেনেড নিয়ে মন্ত্রণালয়ে প্রবেশের আগে ওই বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। প্রায় দুই ঘণ্টা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হামলাকারীদের লড়াইয়ের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ