রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেরাদুনের উদ্দেশে দেশ ছাড়লেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক: আইপিএল থেকে ফিরে পরিবারকে সময় দিতে দলের সঙ্গে দেরাদুনের ফ্লাইট মিস করেছিলেন। কিন্তু টানা ক্রিকেটে থাকার ক্লান্তি না কাটতেই উড়াল দিলেন দেরাদুনের উদ্দেশে।

আজ বৃহস্পতিবার সকালের ফ্লাইটেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ সকাল দশটার ফ্লাইটে দিল্লির উদ্দেশে দেশত্যাগ করেন সাকিব আল হাসান। সেখান থেকে দেরাদুনে দলের সঙ্গে যোগ দিবেন তিনি। সাকিবের সফর সঙ্গী ছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বিমানবন্দর ত্যাগের শেষ মুহূর্তে সাকিব সাংবাদিকদের বলেন, মুস্তাফিজের ইনজুরি দলের জন্য বড় ক্ষতি। তবে রাহি, রনিদেরও এই সুযোগ কাজে লাগাতে বলেছেন টাইগার অধিনায়ক।
দেরাদুনে যাওয়ার আগে তিনি বলেন, সিরিজ জয়ের বিকল্প কিছুই ভাবছেন না। কন্ডিশন প্রতিপক্ষ যেমনই হোক না কেন সিরিজ জয় ছাড়া ভাবনায় অন্য কিছু নেই সাকিবের।

ম্যাচ বাই ম্যাচ এগুনোর পরিকল্পনাতে বাধা মুস্তাফিজের ইনজুরি। সুযোগ কাজে লাগাতে বলছেন অন্য পেসারদের।
রাশিদ-মুজিদের থেকে স্পিনে পিছিয়ে থাকলেও পেস অ্যাটাকে এগিয়ে ছিল টিম টাইগার্স। ফিজ না থাকলেও রুবেল, রাহি, রনি, রাজুতে বিশ্বাস রাখছেন প্রধান নির্বাচক।
তিন ম্যাচ সিরিজের প্রথমটি ৩ জুন। বাকি দুটি ৫ ও ৭ জুন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ