,

টেস্টে টস বাতিল হচেছ না: আইসিসি

news-image

টেস্ট ক্রিকেট থেকে টস তুলে দেয়ার ভাবনা থেকে সরে এসেছে আইসিসির ক্রিকেট কমিটি। ঐতিহ্য মেনে টেস্টে টস প্রথা থাকছে, মঙ্গলবার আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে ক্রিকেট কমিটির এ সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে।

কিছুদিন আগে প্রস্তাব ওঠে টসের পরিবর্তে সফরকারী দলকে ব্যাটিং অথবা ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নিতে দেয়া হোক। কিন্তু ক্রিকেটের ঐতিহ্য মেনে টসকে টেস্ট ক্রিকেটের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে তা রেখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসির ক্রিকেট কমিটি।

তবে ভবিষ্যতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে হোম টিমকে ভালো পিচ বানানোর দায়িত্ব দেয়া হোক, এমন দাবি এসেছে।

ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলের সঙ্গে কমিটিতে রয়েছেন মাইক গ্যাটিং, মাহেলা জয়বর্ধনে এবং নিউজিল্যান্ড কোচ মাইক হেসন, অজিদের সাবেক ওপেনার ডেভিড বুনও এব্যাপারে সহমত পোষণ করেন।

এছাড়াও মাঠে ক্রিকেটারদের ব্যবহার নিয়েও ক্রিকেট কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। কমিটির চেয়ারম্যান কুম্বলে বলেন, ‘ক্রিকেটারদের ব্যবহার নিয়ে আমাদের মধ্য দারুণ আলোচনা হয়েছে। কমিটিতে যোগ দেয়ার জন্য গ্যাটিং ও বুনকে ধন্যবাদ জানাই। চ্যাূেনলআই অনলাইন

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে