,

নিরাপত্তা পরিষদে রাশিয়াকে এক হাত নিল নেদারল্যান্ডস

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়াকে এক হাত নিলেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী স্টেফ ব্লক। তিনি ২০১৪সালে ইউক্রেনের আকাশে মালয়শিয়ার একটি বিমান ভূপাতিত করার জন্য সরাসরি রাশিয়াকে দায়ি করেছেন। নিরাপত্তা পরিষদ জানায় ভূপাতিত বিমান ধ্বংসে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি ছিল রুশ সেনাবাহিনীর। যদিও রাশিয়া তাদের বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে এর দায় নেয়ার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে।

মঙ্গলবার নিরাপত্তা পরিষদের বৈঠকে ব্লক জানান, বিমানটি রাশিয়ার তৈরি ‘বাক’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভূপাতিত করা হয়েছিল। ক্ষেপণাস্ত্রটি কার্সক শহরের একটি সামরিক ঘাঁটি থেকে সরবরাহ করা হয়েছিল বলে তিনি দাবি করেন। তাই তিনি এর দায় নেয়ার জন্য রাশিয়াকে অনুরোধ করেছেন।

এদিকে রাশিয়াকে হুমকি দিয়ে কথা বলার অধিকার কাউকে দেয়া হয়নি বলে নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দেন জাতিসংঘে নিয়জিত রুশ দূত ভেজেলি নেভেনজিয়া। অনির্দিষ্ট কোন অভিযোগ তারা গ্রহণ করবে না বলেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, জুলাই’ ২০১৪সালে মালয়শিয়ার যাত্রিবাহী বিমান ‘এমএইচ-১৭’ নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে যাত্রা করে। বিমানটি ইউক্রেনের আকাশে আঘাত প্রাপ্ত হয়ে বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্তের ঘটনায় ভেতরে থাকা ২৯৮জন যাত্রীর সবাই নিহত হয়। ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে