,

গাজায় হামলা করছে ইসরাইল

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়েছেন ইসরাইলি সেনারা। দখলদার সেনারা ফিলিস্তিনি প্রতিরোধ সংস্থা হামাস ও ইসলামি জিহাদ আন্দোলনের অন্তত ৩০টি অবস্থানকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছেন।

মঙ্গলবার ইসরাইলের সামরিক মুখপাত্র জনাথন কনরিকাস এ খবর নিশ্চিত করেছেন। খবর পার্স টুডের।

এর মধ্যে একটি সুড়ঙ্গপথ এবং হামাস ও জিহাদ আন্দোলনের কয়েকটি সামরিক অবস্থান রয়েছে বলে দাবি করেছেন জনাথন।

তার দাবি, মঙ্গলবার শুরুর দিকে গাজা থেকে ইসরাইলে মর্টার হামলা চালানো হয়। এর প্রতিশোধ নিতে ইসরাইলি সেনারা হামলা করেন।

জনাথন বলেন, ২০১৪ সালের গাজা যুদ্ধের পর এটাই ছিল দুপক্ষের মধ্যে সবচেয়ে সংঘাত।

জানা গেছে, সোমবার দখলদার ইসরাইলি সেনারা গাজা উপত্যকায় ট্যাংক দিয়ে হামলা চালায়। এতে এক ফিলিস্তিনি তরুণ নিহত ও একজন আহত হন।

এর পরই ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলে মর্টার হামলা চালায়

হামাস মর্টার হামলাকে সমর্থন করে বলেছে, ফিলিস্তিনি জনগণকে রক্ষা করার স্বাভাবিক অধিকার থেকেই তারা এ মর্টার হামলা চালিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে