,

ব্রাজিল-আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচ কবে-কখন

news-image

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের আগে এটাই শেষ সুযোগ নিজেদের ঝালিয়ে নেওয়ার। নামে প্রীতি ম্যাচ হলেও ব্রাজিল-আর্জেন্টিনা তাই নিজেদের পরবর্তী দুই ম্যাচ নিয়েছে অনেক গুরুত্বের সঙ্গে। শেষবারের মতো দলটাকে একটু চেখে দেখা। মনে মনে সাজানো একাদশটা পরখ করে নেওয়া। বিশ্বকাপ শুরু হলে আর খুব বেশি সময় মিলবে না পরীক্ষা-নিরীক্ষার। গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলেই শুরু নকআউট পর্ব। নকআউট পর্বেও সর্বোচ্চ চারটি ম্যাচ। একটিতে হারলেই বিদায়। বিশ্বকাপ কত যে কঠিন!

এ কারণে প্রস্তুতি ম্যাচগুলোর গুরুত্ব বাড়ছে। সমর্থকেরাও হয়তো উন্মুখ হয়ে থাকবেন ম্যাচগুলো দেখার জন্য। যদিও সব ম্যাচ বাংলাদেশে দেখা যায়, এমন চ্যানেলে সম্প্রচারিত হবে না। তখন অনলাইনের মাধ্যমগুলোই ভরসা। আর্জেন্টিনা-হাইতি ম্যাচটি দেখার জন্য যেমন টিভির ওপর ভরসা করে লাভ নেই। অনলাইনে খুঁজতে হবে স্ট্রিমিং চ্যানেলগুলো।
আবার কিছু কিছু ম্যাচ সনি টেন চ্যানেলগুলোও দেখাবে। টিভি সূচি জানতে চোখ রাখুন প্রথম আলো ছাপা সংস্করণের খেলার পাতার ছোট পর্দায় বিভাগে। এ ছাড়া প্রথম আলো অনলাইনেও প্রতিদিন খেলার টিভি সূচি প্রকাশিত হয়।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচের সূচি

ম্যাচ

তারিখ

সময়

আর্জেন্টিনা-হাইতি

৩০ মে

ভোর ৫টা

জার্মানি-অস্ট্রিয়া

২ জুন

রাত ১০টা

পর্তুগাল-বেলজিয়াম

৩ জুন

রাত ১২টা ৪৫

ব্রাজিল-ক্রোয়েশিয়া

৩ জুন

রাত ৮টা

ব্রাজিল-অস্ট্রিয়া

৬ জুন

রাত ৮টা

পর্তুগাল-আলজেরিয়া

৮ জুন

রাত ১টা ১৫

জার্মানি-সৌদি আরব

৮ জুন

রান ১১টা ৩০

আর্জেন্টিনা-ইসরায়েল

৯ জুন

সময় অনির্ধারিত

* সূচি বাংলাদেশ সময় অনুযায়ী

* রাত ১২টার পর তারিখ পরদিন ধরা হয়েছে

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর