,

ইয়েমেনে ১ হাজার সৌদি সেনা নিহত

news-image

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আরবের এক হাজারের বেশি সৈন্য নিহত হয়েছে বলে দুবাই ভিত্তিক আল জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে। ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন জোট যখন ইয়েমেনের ওপর হামলা চালায় তখন থেকে এ পর্যন্ত এসব সৌদি সেনা নিহত হয়।

সৌদি নিয়ন্ত্রিত কয়েকটি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সৌদি বাহিনী সম্প্রতি ইয়েমেন সীমান্তে অভিযান চালালে ইয়েমেনি বাহিনীর পাল্টা হামলায় নিজেদের এক ডজনের বেশি সৈন্য নিহত হওয়ার পর রিয়াদ তার মৃত সৈন্যদের একটি তালিকা তৈরি করে। তবে ইয়েমেন যুদ্ধে হতাহত সৈন্যদের বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করে আসছে সৌদি সরকার।

এদিকে, ইয়েমেনের মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি নেত্বাধীন জোটের হামলায় ছয় লাখের বেশি মানুষ হতাহত হয়েছে। ইয়েমেনের সাবেক পলাতক এবং পদচ্যুত কর্মকর্তাদের ক্ষমতায় পুনর্বহাল করতে এবং দেশটির আনসারুল্লাহ বাহিনীর শক্তিকে খর্ব করার জন্য সৌদি আরব এ আগ্রাসন শুরু করে।

আল জাজিরা আরও জানিয়েছে, কিছু সৌদি সেনা প্রকাশ্যে রিয়াদ সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ ও অসন্তোষ্টি প্রকাশ করছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে