বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হারিরিকে সৌদি আরব বন্দী করেনি: ম্যাক্রোঁর বক্তব্যের প্রতিবাদে সৌদি

news-image

গত নভেম্বর লেবাননের প্রেসিডেন্ট সাদ আল হারিরিকে বন্দী করেনি সৌদি আরব। সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার সৌদি আরবের পক্ষ থেকে এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হল। এদিকে, ম্যাক্রোঁ বিএফএম টেলিভিশনকে দেয়া ঐ সাক্ষাতকারে লেবাননে যুদ্ধ বন্ধ করার পেছনে ফ্রান্সের ভূমিকার কথা বলেন।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ম্যাক্রোঁর মন্তব্য সম্পূর্ণ ‘অসত্য’। এসময় ইরানের বিরুদ্ধে হেজবুল্লাকে সাহায্য করার অভিযোগও করেন তিনি। যদিও লেবাননের মতে হারিরিকে তার ইচ্ছার বিরুদ্ধে এ বিষয়ে সৌদি আরবের আটকে রাখা হয়েছিল।

গত ৬ মে, লেবাননের নির্বাচনে হেজবুল্লাহ এবং তার মিত্ররা সংখ্যাগরিষ্ঠতা পায়। অপরদিকে হারিরি অনেক কম ভোট পেলেও ক্ষমতা বিভাজনের নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন হারিরি। হারিরির ক্ষমতাগ্রহণকে সামনে রেখে এ মন্তব্য করলেন ম্যাক্রোঁ। রয়টার্স