তাইওয়ানের ওপর চাপ বাড়াচ্ছে চীন
তাইওয়ানের ওপর ক্রমান্বয়ে চাপ বাড়াচ্ছে চীন। তারা দেশটিকে বিশ্ব থেকে আলাদা করার চেষ্টা করছে বলে অভিযোগও উঠেছে। বিতর্কিত দুটি দ্বীপ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা ক্রমশ ভয়াবহতার দিকে গড়াচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার দরুন তাইওয়ানের ওপর যুদ্ধের হুমকিও দিয়েছিল চীন। এখন তাইওয়ানকে নতুন করে কূটনৈতিকভাবে চাপ দেয়া হচ্ছে।
তাইওয়ানের বহুজাতিক কোম্পানিগুলোকেও নিয়মিত হুমকি দিয়ে আসছে চীন। এমনকি তাদের পরিচয় দেয়ার ক্ষেত্রে চীনের বিপরীতে অন্য কোন স্বাধীন ভূ-খ-ের নাম ব্যবহার করতে দেয়া হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। উভয় দেশের বিভাজনকারী জলসীমা ও দ্বীপগুলোকে নিয়ে চীন বরাবরই হুঁশিয়ারি দিয়ে আসছে। তারা মধ্যবর্তী দ্বীপগুলোকে নিজেদের দাবি করে। বিভাজনকারী দ্বীপ ও জলসীমা দিয়ে চীনের সামরিক বাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনী অব্যাহতভাবে হুমকি দেয়া ও গোলযোগ সৃষ্টি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
তাইওয়ানের সাথে সাম্প্রতিক ঝামেলা ও উত্তেজনা ওয়াশিংটন-বেইজিং সম্পর্কের ওপর প্রভাব ফেলছে এবং ইতোমধ্যেই তারা বাণিজ্য ইস্যুতে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ অবস্থানে রয়েছে। নতুন করে দক্ষিণ চীন সাগর ও উত্তর কোরিয়া ইস্যুতে চীনের সাথে যুক্তরাষ্ট্র মারাত্মক ঝুকিপূর্ণ সম্পর্কের মধ্যে রয়েছে। সিএনএন











