,

এই সুযোগ পাবেন শুধুমাত্র ১ হাজার জন!

news-image

নিজস্ব প্রতিবেদক : অনলাইনের মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে দীর্ঘদিন ধরেই কাজ করছে ইশিখন ডটকম। এবারও সারাদেশ থেকে ফ্রিতে ১০০০ জনকে অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। ঘরে বসে অনলাইনের মাধ্যমে দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ১৬টি কোর্সে অংশ নেওয়ার সুযোগ থাকছে। নারী ও চাকরিজীবিরাও সন্ধ্যার পর ঘরে বসেই এই কোর্সে অংশ নিতে পারবেন। কোর্স শেষে ফ্রিল্যান্সিং করার সুযোগ তৈরি হবে।

ইশিখনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের যেকোন জায়গা থেকে ইন্টারনেটযুক্ত কম্পিউটার কিংবা স্মার্টফোনের এর মাধ্যমে কোর্সগুলোতে অংশ নেওয়া যাবে। কোর্সগুলোর লাইভ ক্লাসের ডিভিডিও সংগ্রহ করা যাবে। কোর্সগুলোর মেয়াদ ৩ থেকে ৫ মাসব্যাপী। ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টসহ মোট ১৬টি রয়েছে। একজন একাধিক কোর্সে অংশ নেওয়ার সুযোগ পাবেন না। কোর্স এর জন্য কোন ফি নেই। নিবন্ধন ফি ১০৮০ টাকা।

ইশিখন.কম এর প্রধান নিবার্হী ইব্রাহিম আকবর জানান, দীর্ঘদিন ধরেই ইশিখন অনলাইনে বিনা কোর্স ফিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেয়। বিনা মূল্যের কোর্স হওয়ার অনেকে আগ্রহ দেখাতে চান না বলে, নিবন্ধন ফি রাখা হয়। এবার ১০০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্সের গুরুত্ব ঠিক রাখতে এবং প্রকৃত শিক্ষার্থীদের সুযোগ করে দিতে নিবন্ধন ফি রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ইশিখন তাদের কার্যক্রম শুরু করে। চলতি বছর থেকে ইশিখন (https://eshikhon.com/) দেশের বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্রগুলোর সঙ্গে যুক্ত হয়ে ডিজিটাল প্রশিক্ষণের ব্যবস্থা করছে। বর্তমানে কম্পিউটার, তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং কোর্সের ওপর অনলাইন প্রশিক্ষণ দিচ্ছে তারা। এ ছাড়া ৪০টির ওপর ভিডিও কোর্স ও অনলাইন লাইভ ক্লাস রয়েছে ইশিখনের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে