,

ধূমপানে বছরে ৭০ লাখ মানুষের মৃত্যু, অপচয় ১.৪ ট্রিলিয়ন ডলার

news-image

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু’এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তামাক বছরে সারা বিশ্বে ৭০ লাখ মানুষকে হত্যা করে এবং এতে ১.৪ ট্রিলিয়ন ডলার অপচয় হয়। স্বাস্থ্য ছাড়াও তামাক উন্নয়নেও বড় বাঁধা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বের সর্বত্রই গরীব মানুষকে টার্গেট করেই তামাক ব্যবসায়ীরা বাজার কৌশল নির্ধারন করে। এবং তামাকের পিছনে খরচ করতে যেয়ে এসব মানুষ তাদের মৌলিক অধিকার পূরণে পিছিয়ে পড়ছে।

হু’এর হেড অব দি কনভেনশন সেক্রেটারিয়েট ড. ভেরা লুইজা ডা কোস্টা ই সিলভা বলেন, নি¤œ ও মধ্য আয়ের দেশেই তামাক শিল্পের প্রসার ঘটছে সবচেয়ে বেশি। তামাকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। তামাকে অপচয় ১.২ ট্রিলিয়ন ডলার বিশ্বের জিডিপির ২ ভাগ। এছাড়া তামাক চাষে মাটি ও পরিবেশ দূষণ ছাড়াও বিশ্বে ৫ ভাগ বন ধংসের ঘটনাসহ তামাকজনিত রোগ ও এক্ষেত্রে চিকিৎসা ব্যয় বা অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আরো বেশি।

জাতিসংঘের এ্যাসিসটেন্ট সেক্রেটারি-জেনারেল ম্যাগদি মার্টিনেজ- সোলিমান বলেন, কার্যকর তামাক নিয়ন্ত্রণ করা গেলে জীবনহানি রোধ ছাড়াও অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ রক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে