,

ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছে টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে মঙ্গলবার সকালে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিন্তু এই সফরে নেই মোস্তাফিজুর রহমান। তিনি প্রথমে ১৫ সদস্যের স্কোয়াডে থাকলেও পরে ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে ম্যাচ খেলতে তামিম ইকবাল এখন লন্ডনে রয়েছেন। এই ম্যাচ শেষ করে তিনি ভারতে দলের সঙ্গে যোগ দিবেন। ভারতের দেরাদুনে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩, ৫ ও ৭ জুন। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

এই সিরিজ শেষ করে দেশে ফিরে কয়েকদিন পরই ওয়েস্ট ইন্ডিজে যাবে টাইগাররা। আগামী জুলাই ও আগস্টে অনুষ্ঠেয় ওই সিরিজে স্বাগতিকদের বিপক্ষে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে