,

ফ্রান্স-ইতালির জয়, ঘরের মাঠে পর্তুগালের ড্র

news-image

স্পোর্টস ডেস্ক: ঘনিয়ে এসেছে ফুটবল বিশ্বকাপের সময়। ফলে আসরে সুযোগ পাওয়া দলগুলো নিজেদের শেষ প্রস্তুতি সেরে নিচ্ছে। এরই লক্ষ্যে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ফেভারিট ফ্রান্স। বিশ্বকাপে সুযোগ না পাওয়া ইতালি হারিয়েছে সৌদি আরবকে। তবে ঘরের মাঠে তিউনিসিয়ার বিপক্ষে ড্র করেছে পর্তুগাল।

নিজেদের মাঠ স্তাদে ডি ফ্রান্সে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে রাশিয়ায় অন্যতম শিরোপার দাবিদার ফ্রান্স। যেখানে ৪০ মিনিটে অলিভার জিরুদের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। আর তিন মিনিট পরেই জয়সূচক গোলটি করেন নাবিল ফেকির।

নিরপেক্ষ ভেন্যু সুইজারল্যান্ডের এএফজি অ্যারেনায় মুখোমুখি হয় ইতালি ও বিশ্বকাপে এশিয়া অঞ্চল থেকে সুযোগ পাওয়া সৌদি। ম্যাচে ২-১ গোলে জয় পায় আজ্জুরিরা।

নতুন কোচ রবার্টো ম্যানচিনির অধীনে প্রথম ম্যাচ খেলতে নামে ইতালি। যেখানে তিনি দীর্ঘ দিন পর জাতীয় দলে সুযোগ করে দেন বিতর্কিত তারকা মারিও বালোতেল্লিকে। আর কোচের আস্থায় প্রতিদান দিয়ে ২১ মিনিটে গোল করে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এগিয়ে দেন তিনি।

৬৮ মিনিটে ইতালির হয়ে অন্য গোলটি করেন আদ্রিয়েন বেলোত্তি। তবে চার মিনিট পরেই সৌদির হয়ে ইয়াহা আল শেহরি গোল করলে ম্যাচটি জমে উঠে। কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ইতালি।

এদিকে ঘরের মাঠ স্তাদিও মিউনিসিপাল ডি ব্রাগাতে তিউনিসিয়াকে আতিথিয়েতা জানায় পর্তুগাল। তবে ২-০ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয় স্বাগতিকদের। যদিও উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের পর এ ম্যাচে ছিলেন না নিয়মিত অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।

প্রথমে ২২ মিনিটে আন্দ্রে সিলভা পর্তুগালকে এগিয়ে দেন। পরে লিড ৩৪ মিনিটে লিড দ্বিগুণ করেন জোয়াও মারিও। কিন্তু ব্যবধান কমাতে সময় নেয়নি আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপে কোয়ালিফাই করা তিউনিসিয়া। ৩৯ মিনিটে আনিস বাদ্রি ও বিরতির পর ৬৪ মিনিটে ফখরুদ্দিন বিন ইউসুফ গোল করলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে