রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেড় লক্ষ গরু মেরে ফেলার পরিকল্পনায় নিউজিল্যান্ড

news-image

অনলাইন ডেস্ক : নিউজিল্যান্ডে দেড় লক্ষের বেশি গরু মেরে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। সোমবার সেদেশের সরকার এমনটাই জানিয়েছে। কারণ হিসেবে জানানো হয়েছে মাইকোপ্লাজমা বোভিস নামের একটি ব্যাকটেরিয়া জনিত রোগ আটকাতে এই পরিকল্পনা করা হয়েছে।

নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কাজে কোটি কোটি ডলার খরচ হবে। তবে পরিকল্পনা সফল হলে, প্রথমবারের মত নিউজিল্যান্ড সংক্রমিত মাইকোপ্লাজমা বোভিস নামের এই ব্যাকটেরিয়া থেকে মুক্তি পাবে।

এ ব্যাপারে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেকিনা আরদেম বলেছেন, এই পরিকল্পনা অর্থনৈতিক দিক থেকে সমস্যায় ফেলবে। কিন্তু ভবিষত্যের জন্য প্রয়োজনীয় এই পরিকল্পনা। তাঁর আশা মাইকোপ্লাজমা বোভিস দেশ থেকে নির্মূল হবে।

এদিকে নিউজিল্যান্ডের ফেডারেটেড কৃষক গ্রুপের প্রধান সভাপতি কেটি মিলানে বলেছেন, মাইকোপ্লাজমা বোভিস ব্যাকটেরিয়া থেকে মুক্তি পাওয়ার জন্য এই পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি হলেও, কৃষকদের ক্ষতির দিকটিও দেখছে সরকার। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রত্যেককে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে গত বছর জুলাইতে প্রথম মাইকোপ্লাজমা বোভিসের সন্ধান পাওয়া গিয়েছিলো। এবছর নিউজিল্যান্ডের ৩৮টি খামারে এই ব্যাকটেরিয়ার সন্ধান মেলে। এরআগে, প্রায় ২৪ হাজার গরু মেরে ফেলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ