রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর সাগরে ইসরায়েলের শক্তিশালী ব্যারিকেড

news-image

অনলাইন ডেস্ক: হামাসকে প্রতিরোধের জন্য গাজা সীমান্তে সাগরের তলদেশে ব্যারিকেড নির্মাণ করছে ইসরায়েল। সাগরের তলদেশ দিয়ে নির্মিত ব্যারিকেডটি দক্ষিণ ইসরায়েলের কমিউনিটি ‘জিকিম’ থেকে ভূমধ্যসাগর পর্যন্ত প্রসারিত হবে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এমনটাই জানা গেছে।

তিন স্তরবিশিষ্ট ব্যারিকেডটির প্রথম স্তরটি সাগরের তলদেশে, দ্বিতীয় স্তরটি অস্ত্রসজ্জিত পাথরের এবং তৃতীয়টি স্তরটি ঢিবি আকারের বলে জানা গেছে।

এ ব্যাপারে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আভিগডর লিবারম্যানের বরাত দিয়ে জেরুসালেম পোস্টের খবরে বলা হয়, ‘বিশ্ব এ ধরনের ব্যারিকেড এটাই প্রথম; যা কার্যকরভাবে সমুদ্রের মাধ্যমে ইসরায়েলে অনুপ্রবেশের সম্ভাবনাকে অবরুদ্ধ করবে এবং ‘ক্ষতি করার লক্ষ্যে’ হামাসের কৌশলগত সক্ষমতাকে ব্যর্থ করবে।’

ইসরায়েলের দাবি, ২০১৪ সালে হামাসের পাঁচ নৌকমান্ডো ‘অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য’ নিয়ে ইসরায়েলের জিকিমে যাওয়ার চেষ্টা করে। তাদের এ ধরনের প্রচেষ্টা রুখতেই এই ব্যারিকেড নির্মাণ হচ্ছে।

চলতি বছরের শেষের দিকে এর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছে ইসরায়েল। সূত্র: স্পুটুনিক নিউজ

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ