রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালিতে জঙ্গি হামলায় নিহত ২০

news-image

আফ্রিকার পশ্চিমের দেশ মালিতে জঙ্গি হামলায় দেশটির ২০জন সাধারন নাগরিক নিহত হয়েছে। দেশটির উত্তর-পূর্বাংশে নাইজার সীমান্ত সংযুক্ত ফুলানি এবং তুয়েরাগ সম্প্রদায়ে গত কয়েকমাস ধরে চলতে থাকা বিদ্রোহীদের একটি গোষ্ঠী একশ’জনেরও বেশি সাধারণ নাগরিককে হত্যার পর এ হত্যাকাণ্ড নি:সন্দেহে অনাকাঙ্খিত বলেই মনে করছে বিশ্লেষকরা।

এ হত্যার বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়েছে দেশটির টালাটায়ে শহরের পক্ষ থেকে। হামলাকৃত অঞ্চল টালটায়ের পক্ষ থেকে স্থানীয় এক সূত্র জানায়, শনিবার একটি মোটর সাইকেলসহ তিনটি যানবাহনে করে বিদ্রোহীরা আসে এবং ঐ এলাকাটির দখল নেয়। এ প্রসঙ্গে ঐ এলাকার এক স্কুলের শিক্ষক বলেন, দুর্বৃত্তকারীরা আসার সাথে সাথে গাছের নীচে অবস্থিত ৫ব্যক্তিকে গুলি করার সাথে সাথেই মৃত্যুবরণ করে তারা। এসময় দুইজন আহত হয় বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে আল-কায়েদার সাথে সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীকে নির্মূল করতে মালির সামরিক বাহিনীকে সাহায্য করতে হস্তক্ষেপ করে আসছে ফ্রান্স। এএফপি