,

৪৮ ভাগ আমেরিকান ইরান বিরোধী পদক্ষেপ সমর্থন করে না : ফক্স জরিপ

news-image

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক মানুষ দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী পদক্ষেপ সমর্থন করেন না। দেশটির নাগরিকদের এক মতামত জরিপে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজ এ মতামত জরিপ চালিয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নিউজ চ্যানেলটি অনেক রাখঢাক রেখে জরিপের ফলাফল প্রকাশ করেছে। তারপরও এতে দেখা যাচ্ছে, আমেরিকার শতকরা ৪৮ ভাগ মানুষ ট্রাম্পের ইরান বিরোধী পদক্ষেপের বিপক্ষে কথা বলেছেন।

এ জরিফের ফলাফলে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের শতকরা ৩৪ ভাগ মানুষ ট্রাম্পের ইরান বিরোধী পদক্ষেপ সমর্থন করেছেন এবং ১৮ শতাংশ জনগণ এ সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

গত ২৬ মে টেলিফোন সাক্ষাৎকারের ভিত্তিতে এ জনমত জরিপ চালায় ফক্স নিউজ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে একতরফাভাবে বের করে নেয়ার ঘোষণা দিয়ে বলেন, আগামী ছয় মাসের মধ্যে ইরানের বিরুদ্ধে আগের নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা হবে।

অন্যদিকে ২০১৫ সালের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী পক্ষগুলো অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়ন বলেছে, তারা আমেরিকাকে ছাড়াই এ সমঝোতা এগিয়ে নিয়ে যাবে। এ লক্ষ্যে গত কয়েকদিন ধরে ওই পক্ষগুলোর সঙ্গে ইরানের ব্যাপকভিত্তিক আলোচনা চলছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর