,

ভারতের তিহার কারাগারে রোজা রাখছেন হিন্দু বন্দিরা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চলতি রমজান মাসে ভারতের নয়া দিল্লির তিহার কারাগারে বন্দি মুসলিমদের সঙ্গে রোজা রাখছেন হিন্দু বন্দিরা। এই কারাগারে আটক ২ হাজার ৯শ ৯৯ জন মুসলিম বন্দি রোজা পালন করছেন। ওই মুসলিমদের সঙ্গে ৫৯ জন হিন্দু বন্দিও রোজা রাখছেন। গতকাল রবিবার নয়া দিল্লিতে ছিল প্রচণ্ড দাবদাহ, তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রী সেলসিয়াস। এই প্রচণ্ড তাপদাহেও মুসলিম বন্দিদের সঙ্গে রোজা রেখেছেন ৫৯ হিন্দু বন্দি। রোজাদারদের জন্য বিশেষ ইফতারের আয়োজন করেছে জেল কর্তৃপক্ষ। তিহার কারাগার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।

৪৫ বছর বয়সী এক হিন্দু নারী অপহরণের হামলায় গ্রেপ্তার হয়ে বন্দি রয়েছেন তিহার কারাগারে। এই নারী জানিয়েছেন, বাইরে থাকা তার ছেলের কল্যাণের জন্য তিনি রোজা রাখছেন।

আরেক কারাবন্দি হিন্দু নারী জানান, তিনি রোজা রাখছেন। কেননা তিনি আশা করছেন, এই রোজা পালনের মাধ্যমে খুব শিগগিরই মুক্তি পাবেন।

২১ বছর বয়সী অপর এক বন্দি জানান, তিনি মুসলিম সহ-বন্দীদের উপবাস ও তাদের সাথে অংশ নিতে রোজা রাখছেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তিহার কারাগারে ৯৭ জন নারী বন্দি রয়েছেন। রবিবার দিল্লির তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড এই গরমে যেসব কারাবন্দি রোজা রাখছেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র: দ্য সিয়াশাত ডেইলি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে