,

এভারেস্টের চূড়াতেও মানুষের মল!

news-image

এ মৌসুমে প্রায় ৫০০ জন সফলভাবে এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেছেন। লিয়ানো গনজালেস নামে একজন মেক্সিকান পর্বতারোহী বলেছেন, এবছর এভারেস্টের শীর্ষ বিন্দুর কাছাকাছি এলাকাতেও বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। ‘কোন কোন জায়গায় এমন অবস্থা যে একটা তাঁবু ফেলার মতো পরিষ্কার জায়গাও নেই’ জানান একজন গাইড।

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট এলাকার ব্যাপক দূষণ ছড়িয়ে পড়েছে। সেটি এখন একটি দুর্গন্ধময় জায়গায় পরিণত হয়েছে- কারণ সেখানে চারদিকে মানুষের বিষ্ঠার স্তূপ ছড়িয়ে আছে। সম্প্রতি মাউন্ট এভারেস্ট থেকে ফিরে এমন আঁতকে ওঠা তথ্য দিয়েছেন পর্বতারোহীরা। তারা জানিয়েছেন, এভারেস্টের বিভিন্ন উচ্চতার ক্যাম্পে মানববর্জ্য ফেলে আসছেন আরোহীরা এবং এটাই এ সমস্যার কারণ। এছাড়া আবর্জনার মধ্যে আছে বোতল, তাঁবু, মই, খালি অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে অনেক কিছু এবং এগুলো সবই ফেলে আসছেন পর্বতারোহীরা।

নেপাল সরকার ২০১৪ সালে একটি নিয়ম করেছিল যে, পর্বতারোহীদের অভিযান শেষে এভারেস্ট থেকে নেমে আসার সময় নিজেদের বর্জ্যসহ কমপক্ষে আট কেজি আবর্জনা বহন করে আনতে হবে। তবে এ নিয়ম অনেকেই মানছেন না।

তবে এভারেস্টে দূষণ নিয়ন্ত্রণের জন্য শেরপাদের অংশগ্রহণে একটি কমিটি গঠিত হয়েছে। যারা বর্জ্য সংগ্রহ করে নিচে নামিয়ে আনছেন। এই কমিটির তথ্যমতে গত বছর এক লক্ষেরও বেশি লোক এভারেস্ট অঞ্চল গিয়েছিলেন। যার মধ্যে প্রায় ৪০ হাজার ছিলেন পার্বত্য অভিযাত্রী। সূত্র: সি নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে