রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিলার রোবট তৈরিতে যুক্তরাষ্ট্র ১ বিলিয়ন ডলার খরচ করবে

news-image

আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্র কিলার রোবট বা যন্ত্রসেনা বানাতে খরচ করবে। ভবিষ্যতে যুদ্ধে এধরনের যন্ত্রসেনা ব্যবহার করবে মার্কিন সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের এধরনের সিদ্ধান্তের সমালোচনা করে সমালোচকরা বলছেন, দেশটির নাগরিকদের ৪০ শতাংশ মৌলিক চাহিদা পূরণ করতে জরুরিভাবে ৪০০ ডলার খরচ করতে পারে না সেখানে এধরনের যন্ত্রসেনা বানানোর কোনো মানে হয় না।

যুক্তরাষ্ট্রের আর্মি প্রজেক্ট ম্যানেজার ব্রায়ান ম্যাকভেগ ব্লুমবার্গকে বলেন, ইতিমধ্যে ৮’শ রোবট গত দুই বছরে তৈরি করা হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সব বিভাগেই রোবট বা যন্ত্রসেনা কাজ করতে শুরু করবে। তবে অনেকে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের পর প্রচলিত যুদ্ধে যুক্তরাষ্ট্রের মানব সেনা হ্রাসের বিষয়টি শক্তিধর সামরিক দেশের মর্যাদা হ্রাসের সঙ্গে তুলনা করছেন।

সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির পল বলেন, যন্ত্রসেনা যুদ্ধে নিধনযজ্ঞে মেতে ওঠার আগে নীতি বা নৈতিকতার বিষয়টি উপলব্ধির সুযোগ নেই। গত বছর শতাধিক প্রযুক্তিবিদ জাতিসংঘের কাছে এধরনের যন্ত্রমানব বা রোবটিক অস্ত্র তৈরি নিষিদ্ধ করার আহবান জানিয়ে একটি চিঠি দেন। কারণ এধরনের অস্ত্র সন্ত্রাসীরা নিরস্ত্র ও নিরীহ মানুষের ওপর ব্যবহার করলে ফল হবে ভয়াবহ। এখন পর্যন্ত ২৬টি দেশ রোবটিক অস্ত্র তৈরির বিপক্ষে অবস্থান নিয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ