,

‘ইনোসেন্স অব মুসলিমস’র জেরে মিশরে ইউটিউব বন্ধ

news-image

মিশরের একটি শীর্ষ প্রশাসনিক আদালত এক মাসের জন্য দেশটিতে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব ব্লক করে দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। একজন বিচারিক কর্মকর্তা জানিয়েছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে অসম্মান করে নির্মিত স্বল্পদৈর্ঘ্য একটি চলচিত্র ইউটিউবে রাখার ঘটনায় করা মামলা এক বছর ধরে চলমান আপিল প্রক্রিয়া শেষে শনিবার এ নির্দেশ এলো। খবর গালফ নিউজের।

মহানবীকে অসম্মান করে নির্মিত ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচিত্রটি ইউটিউব থেকে মুছে না ফেলায় ২০১৩ সালে ইউটিউব ব্লক করে দেয়ার নির্দেশ দেন মিশরের নিম্ন আদালত। কিন্তু আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করে মিশরের জাতীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এবং আদালত ওই রুলিংয়ের ওপর স্থগিতাদেশ দেন।

২০১২ সালে ইনোসেন্স অব মুসলিম ইউটিউবে প্রচারের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ৩০ জনেরও বেশি লোকের প্রাণহানি ঘটে। পরে বিক্ষোভকারীদের শান্ত করতে ওয়াশিংটন জানায়, বিতর্কিত ওই ফিল্মটি ব্যক্তিগতভাবে নির্মিত হয়েছে এবং এটিতে সরকারি কোনো সহযোগিতা করা হয়নি। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তবে তারা বিদ্যমান বাকস্বাধীনতা আইনের কারণে এ ধরনের জ্বালাময়ী ভিডিও নির্মাণ বন্ধ করা যাবে না।

ইউটিউব বন্ধের বিষয়ে আপিলে মিশরের আদালত শনিবার যে রায় দিয়েছেন তা চূড়ান্ত। এ রায়ের বিরুদ্ধে আর আপিল করা যাবে না। তবে আদালত ইউটিউব বন্ধের বিষয়ে রায় দিলেও শনিবার বিকেল পর্যন্ত কায়রোতে ইউটিউব সচল ছিল। এ/পি ও আরটিভি

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর