রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ সাকিবের সামনে তৃতীয় আইপিএল শিরোপার হাতছানি

news-image

স্পোর্টস ডেস্ক : তৃতীয় আইপিএল শিরোপা জয় থেকে মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে আছেন বিশ্বসেরা অল-রাউন্ডার। আগে দুইবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপা জিতেছিলেন। এবার কলকাতাকে গুঁড়িয়ে দিয়ে সানরাইজার্স উঠেছে ফাইনালে। এতে অল-রাউন্ড অবদান রেখেছেন সাকিব। আজ রবিবার ওয়াংখেরে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কেন উইলিয়ামসনের দল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

মহেন্দ্র সিংহ ধোনি এবং রশিদ খান। দুই ক্রিকেট প্রজন্মের দুই তারকার লড়াই এবারের আইপিএল ফাইনালের বড় শো হতে যাচ্ছে। দুই বছর নির্বাসনে থাকার পরে আইপিএলে প্রত্যাবর্তন ঘটেছে চেন্নাইয়ের। দুর্দান্ত ফর্মে থাকা ধোনির হাত ধরে উঠেছে ফাইনালেও। আর খেলা হবে সেই ওয়াংখেড়েতে, যেখানে ৭ বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ছক্কা মেরে ভারতকে দ্বিতীয়বার বিশ্বকাপ এনে দিয়েছিলেন ধোনি।

তবে আজকের ম্যাচে চেন্নাইয়ের প্রধান দুশ্চিন্তা কারণ হয়ে দাঁড়াবে দুই স্পিনার রশিদ খান আর সাকিব আল হাসান। সর্বশেষ ম্যাচে রশিদ তিন বিভাগে অল-রাউন্ড পারফর্ম দেখিয়ে কলকাতাকে উড়িয়ে দিয়েছেন। অল-রাউন্ড পারফর্ম করেছেন সাকিবও। এই দুজনকে সামলানো নিয়েই চিন্তা করতে হবে চেন্নাইকে। সেই সঙ্গে ধারাবাহিকতার প্রতিশব্দ হয়ে ওঠা সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসনকে থামানো তাদের অন্যতম লক্ষ্য। তাছাড়া তৃতীয়বারের মতো ফাইনাল খেলতে নামা সাকিব কখনো আইপিএলের ফাইনালে হারেননি! রেকর্ডটা অক্ষত থাকবে তো?

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ