,

চোখে পানি নিয়ে মাঠ ছাড়লেন সালাহ

news-image

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের গোলমুখে বল নিয়ে ছুটছিলেন লিভারপুল তারকা সালাহ। তবে শেষ পর্যন্ত যেতে পারেননি মিশরীয় এই ফরোয়ার্ড। রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের আঘাতে মাঠের বাইরেই চলে যেতে হয় মোহাম্মদ সালাহকে। দলের ফিজিও অনেক চেষ্টা করেছিলেন। খেলাও শুরু করেছিলেন সালাহ। দুই মিনিটের মাথায় আবার লুটিয়ে পড়েন মাঠে। চোখে পানি নিয়ে বিদায় নেন মাঠ থেকে।

ইউক্রেনের রাজধানী কিয়েভের এনএসসি অলিম্পিইস্কি স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চলছে লিভারপুল-রিয়াল মাদ্রিদের লড়াই। খেলার ৩৫ মিনিট পার হয়ে গেলেও এখনি গোল পায়নি কোন দলই । খেলাট শুরু হয় বাংলাদেশ সময় রাত ১২.৪৫ এ।

সর্বোচ্চ ১৩ এবং টানা তৃতীয় শিরোপা ঘরে তোলার লক্ষ্য রিয়াল মাদ্রিদের সামনে। তাই ম্যাচ নিয়ে বেশি রোমাঞ্চিত জিনেদিন জিদানের শিষ্যরা। শক্তিমত্তা ও কাগজে কলমে রিভারপুলের চেয়ে রিয়াল মাদ্রিদ কয়েক ধাপ এগিয়ে। রিয়াল মাদ্রিদকে ফেভারিট বলতে হচ্ছে রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজেমাদের সাম্প্রতিক ফর্ম।

তবে দীর্ঘ ১১ বছর পর চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে ওঠা লিভারপুলও ছেড়ে কথা রোনালদোর রিয়ালকে। দ্য রেডসদের দলে আছে মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মেদ সালাহ, রবার্তো ফিরমিনো ও সাদিও মানের মতো তারকারা।
পাঁচটি শিরোপার মালিক লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে দু-দল। তবে শিরোপার মঞ্চে এ নিয়ে দ্বিতীয় সাক্ষাত দু-দলের। ১৯৮১ সালে রিয়ালকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিলো লিভাপুল। আজ সেটাই প্রেরণা হতে পারে দ্য রেডসদের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে