রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডি-লিট ডিগ্রী সকল বাঙালির জন্য উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

news-image

পশ্চিমবঙ্গের আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি. লিট) উপাধি পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী বলেন, এ সম্মান সকল বাঙালির জন্য উৎসর্গ করলাম।

শনিবার (২৬ মে) বাংলাদেশ সময় দুপুর দেড় টায় তাকে এ উপাধি দেয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, আমাকে যখন দাওয়াত দেওয়া হলো তখন রাজি হয়েছি একটি নামের জন্য সেটা হলো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্য । যে সম্মান আমাকে দেওয়া হলো তা উৎসর্গ করলাম বাংলাদেশের সকল নাগরিককে। একমাত্র শিক্ষাই পারে একটি দেশকে দারিদ্র্যমুক্ত ও উন্নত করতে। কবি নজরুল একদিকে ইসলামীক হাদ, নাথ ও নানাভাবে তিনি প্রকাশ করেছেন। তার সাথে হিন্দু ধর্মের জন্যও কাজ করেছেন। তিনি যে উচ্চাঙ্গ সঙ্গিতকে অনেক সমৃদ্ধ করেছে।

তিনি আরো বলেন, করি নজরুলকে দুখো মিয়া নামে মানুষ চিনে। তবে তিনি দুখো মিয়া নয়। নজরুলকে তার লেখনির জন্য তাকে কারাগারেও যেতে হয়েছে। বঙ্গবন্ধুর সঙ্গে নজরুলের চেতনার অনেক মিল ছিলো।

এরআগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দু’দিনের সরকারি সফরে গতকাল কলকাতা গেছেন প্রধানমন্ত্রী। এরপর শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন তিনি। ওই অনুষ্ঠানে নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নির্মিত ‘বাংলাদেশ ভবন’-এর উদ্বোধন করেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। এরপর দু’দেশের প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাতে মিলিত হন। ওইদিন বিকেলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবাসস্থল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পরিদর্শন করেন শেখ হাসিনা।

আজ নেতাজী সুবাস বসু জাদুঘর পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর রাতে দেশে ফিরবেন তিনি। সূত্র : সময় টিভি

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ