রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদই বিশ্বের সেরা স্পিনার: শচিন

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএল শেষ হতে বাকি মাত্র একদিন। রবিবার দিল্লীর ওয়াংখেড়েতেই শেষ হবে এবারের আইপিএল। শুরু হবে ক্রিকেটারদের নিয়ে নানা চর্চা। কে মন জিতল? কারটা ক্যাচটা সেরা, কার ব্যাটিংই কিংবা বা বোলিং সবচেয়ে কঠিন। কিন্তু শচিন টেন্ডুলকার অবশ্য আইপিএলের শেষ দিনের জন্য অপেক্ষা করলেন না। তার চোখে এবারের সেরা স্পিনার রশিদ খান।

গতকাল শুক্রবার ইডেনে প্রথমে ব্যাটিংয়ে ঝড় তোলেন রশিদ। দ্বিতীয়বার বোলিং দাপট দেখিয়ে জয় নিশ্চিত করেন দলের। তার ঝোড়ো ইনিংসের সুবাদেই ১৩৪ থেকে ১৭৪ রানে থামে সানরাইজার্স। ১০ বলে রশিদের ৩৪ রানের ইনিংস সাজানো চারটি ছয় আর দুটি চার দিয়ে। সঙ্গে ৪ ওভার বোলিং করে ১৯ রান দিয়ে ৩ উইকেট।

এই দাপট একবার নয়, বারবার। এর আগেও লো স্কোরিং ম্যাচে উইকেট তুলে নিয়ে একাধিকবার ম্যাচের সেরা হয়েছেন আফগান বোলিং সেনসেশন। চলতি আইপিএলে এই নিয়ে তৃতীয় বার তিন উইকেট পেলেন বছর উনিশের ভবিষ্যৎ তারকা। এবারের আইপিএলে ১৬ ম্যাচে ২১ উইকেট নিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে এমন চোখ ধাঁধানোর পারফরম্যান্সের জেরে শচিনের প্রশংসা পেয়েছেন রশিদ।

শুক্রবারের ম্যাচ শেষে টুইটে শচিন লিখেছেন, রশিদকে ভালো স্পিনার মানি, কিন্তু একটা দ্বিধা কাজ করত, ও সেরা কিনা! এখন আর সেটা নেই। নিঃসন্দেহে টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদই এখন বিশ্বের সেরা স্পিনার। বোলিংয়ের সঙ্গে ওর ব্যাটিং ধামাকারও ঝলক দেখা যায়। সেটা বাড়তি পাওনা।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ