লর্ডসে ব্যাটিংয়েও দাপট পাকিস্তানের

news-image

স্পোর্টস ডেস্ক : লর্ডস টেস্টে ঘরের মাঠের সুবিধাটা একেবারেই নিতে পারছে না ইংল্যান্ড। টসটাই শুধু তাদের পক্ষে ছিল। কিন্তু শুরুতে ব্যাটিং নিয়েও প্রথম ইনিংসে বলার মতো পুঁজি গড়তে পারেনি জো রুটের দল। পাকিস্তানী বোলারদের তোপে তাদের ইনিংস গুটিয়ে যায় ১৮৪ রানেই। এবার বল হাতেও ঘাম ঝরছে ইংলিশদের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন চলার সময় পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৭৭ রান।

আজহার আলী হাফসেঞ্চুরি পেয়েছেন। কাটায় কাটায় ৫০ করে অবশ্য তিনি জেমস অ্যান্ডারসনের শিকার হয়ে সাজঘরে ফিরে গেছেন। তবে হাফসেঞ্চুরি তুলে সামনে এগিয়ে যাচ্ছেন আসাদ শফিক। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন বাবর আজমও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শফিক ৫২ রানে এবং বাবর আজম ২৫ রানে অপরাজিত আছেন।

এর আগে, ২১ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে ইনিংসটা ৩৯ রান পর্যন্ত টেনে নিতে পেরেছেন হারিস সোহেল। তাকে জনি বেয়ারস্টোর ক্যাচ বানান মার্ক উড। আর প্রথম দিন ৪ রান করেই সাজঘরে ফেরত গিয়েছিলেন ইমাম-উল-হক।

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী