,

মানা-জাহানারা-কুবরা ইংল্যান্ডে খেলবেন

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সুপার লিগের দলের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আইসিসি উইমেনস ডেভেলপমেন্ট দল। ইংল্যান্ডে ১৫ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত হবে ম্যাচগুলো। বাংলাদেশের তিন নারী ক্রিকেটার সুযোগ পেয়েছেন আইসিসি উইমেনস ডেভেলপমেন্ট দলে। তারা হলেন- জাতীয় দলের অধিনায়ক রুমানা আহমেদ, পেসার জাহানারা আলম এবং স্পিনার খাদিজা-তুল-কুবরা।
এ ছাড়া ১৩ সদস্যের দলে রয়েছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি এবং উগান্ডার দুজন করে ক্রিকেটার। স্কটল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের একজন করে সুযোগ পেয়েছেন দলে। আইসিসি ও ইসিবির যৌথ উদ্যোগে হবে ম্যাচগুলো। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের বাইরের ক্রিকেটারদের নিয়ে এটি আয়োজন করা হচ্ছে। সারে স্টার্স এবং লাহবরাহ লাইটিংয়ের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে আইসিসি উইমেনস ডেভেলপমেন্ট দল। একটি ম্যাচ খেলবে ওয়েস্টার্ন স্ট্রমের বিপক্ষে। সারের বিপক্ষে ১৭ জুলাই সকাল-বিকাল দুটি ম্যাচ এবং লাহবরাহ লাইটিংয়ের বিপক্ষে ১৯ জুলাই সকাল-বিকাল দুটি ম্যাচ খেলবে সফরকারী দলটি। শেষ ম্যাচটি হবে ২০ জুলাই।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির