,

ইয়েমেনের সোকোত্রা দ্বীপে সাইক্লোনের আঘাতে নিখোঁজ ১৯

news-image

ইয়েমেনের সোকোত্রা দ্বীপে মেকুনু সাইক্লোনের আঘাতে ১৯ জন নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ের আঘাতে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় কমপক্ষে দু’টি জাহাজ ডুবে যাওয়ায় তারা নিখোঁজ হয়।

ভূতত্ত্ববিদরা বলছেন, শনিবার ওমানেও সাইক্লোন আঘাত হানতে পারে। ইয়েমেনের সীমান্তের কাছে দেশটির বিভিন্ন স্থানে সাইক্লোনের আঘাত হানার আশঙ্কা রয়েছে।

সাইক্লোন মেকুনু আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫ কিলোমিটার। ইয়েমেনের সাবা নিউজ এজেন্সি জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে দু’টি জাহাজ উল্টে যাওয়ায় ১৯ জন নিখোঁজ হয়েছে। ঝড়ের পর ভারি বৃষ্টিপাতে আরও তিনটি যানবাহন ভেসে গেছে।

ভারি বৃষ্টিপাতের কারণে বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা এবং ভূমিধ্বসের ঘটনা ঘটেছে। মোহাম্মদ আল আরকাবি নামের এক বাসিন্দা যিনি স্থানীয় সাংবাদিক হিসেবে কর্মরত তিনি জানান, পরিস্থিতি খুবই খারাপ। পানির উচ্চতা বেড়ে গেছে। সব জায়গায় বন্যা….গাড়ি ভেসে যাচ্ছে।
তিনি জানান, ওই দ্বীপ থেকে দুইশোর বেশি পরিবার বাধ্য হয়ে হাদিবু এবং উত্তরাঞ্চলীয় উপকূলীয় শহরে চলে গেছে। দু’টি ভারতীয় কার্গো জাহাজ নিখোঁজ হয়ে গেছে। ওই জাহাজগুলোর পাঁচ ক্রু সদস্য প্রান হারিয়েছে।

ইয়েমেনের নির্বাসিত সরকারের মুখপাত্র রাজেহ বাদি বলেন, ওই দ্বীপে জরুরি সহায়তা প্রয়োজন। ওই দ্বীপটি ইউনেস্কোর প্রাকৃতিক ঐতিহ্যের স্থান হিসেবে স্বীকৃত। সূত্র: আরব নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে