বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে সাইবার হামলা চালাবে রুশ সরকার

news-image

রুশ সরকারের সদরদপ্তর ক্রেমলিনের আদেশ পেয়েই হ্যাকাররা ইউরো চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালের সময় সাইবার হামলা চালানোর প্রক্রিয়া শুরু করেছে। ইউক্রেনের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা বুধবার একথা জানায়। সংস্থাটির মতে ইউক্রেনের রাজধানী কিয়েভে অনুষ্ঠিত শনিবারের ফাইনাল ম্যাচ চলাকালীন সময়ে এই হামলার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই ফাইনালে ইংলিশ লিভারপুল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে লড়বে। ইতোমধ্যেই দেশটির পাঁচ লক্ষ কম্পিউটার ব্যবস্থায় অনাকাক্সিক্ষত ম্যালওয়্যার ছড়ানো হয়েছে। ইউক্রেনের সাইবার সিকিউরিটি সংস্থা ‘তালোস’ এবং কম্পিউটার নেটওয়ার্কিং ফার্ম সিসকো এই তথ্যকে সমর্থন করেছে।

সিসকো জানায়, ইউক্রেনের পাঁচ লক্ষ কম্পিউটার এবং রাউটারে তাদের নেটওয়ার্কিং ব্যবস্থা প্রাথমিক পর্যায়ের ম্যালওয়্যার শনাক্ত করতে সক্ষম হয়েছে। কিন্তু তাদের আশঙ্কা চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালের সময় রাশিয়ার সরকারের উৎপাদিত শক্তিশালি ভাইরাস আক্রমণ চালানো হবে। বিশেষ করে এই হামলায় ইউক্রেনের আক্রান্ত হবার সম্ভাবনাই বেশী।
তবে যুক্তরাজ্য সহ আরো বেশ কয়েকটি দেশ এই সাইবার হামলায় ক্ষতিগ্রস্থ হতে পারে। সিসকো এই ম্যালওয়্যার শ্রেণীর ভাইরাসকে ‘ভিপিএন ফিল্টার’ বলেই অভিহিত করেছে। স্কাই নিউজ