১৫ লাখ শ্রমিক নেয়ার চুক্তি পর্যালোচনা করবে মালয়েশিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৬ সালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমিক নেয়া বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ থেকে ১.৫ মিলিয়ন (১৫ লাখ) শ্রমিক নেয়ার চুক্তিটি নতুন করে পর্যালোচনা করবে মালয়েশিয়া। বৃহস্পতিবার এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করেছে মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস।

দেশটির মানবসম্পদ বিষয়ক মন্ত্রী এম কুলাসেগারান বলেন, বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরতা কমিয়ে আনতে চাইছে মালয়েশিয়া সরকার। তাই সব কিছুই রিভিউ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, আমরা বিদেশি শ্রমিকদের বিষয়ে বেশি সচেতন। তাদের ওপর নির্ভরতা কমিয়ে আনতে চাই। অত্যাবশ্যক খাতেই শুধু আমরা বিদেশি শ্রমিকদের অনুমোদন দেব।

বৃহস্পতিবার ইন্ডাস্ট্রিয়াল কোর্ট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, আমরা মালয়েশিয়ার শ্রমিকদের সবার আগে অগ্রাধিকার দেব। আগে ভাবব মালয়েশিয়ার মানুষের কথা। দ্বিতীয় পর্যায়ে অন্যদের। অন্য যেসব দেশের সঙ্গে চুক্তি আছে তাও পর্যালোচনা করা হবে।

তবে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের জন্য আপাতত কোনো ভয় নেই বলেও তিনি জানান। তিনি বলেন, যারা বৈধতার অধীনে মালয়েশিয়ায় কাজ করছেন তাদের যথাযথ প্রক্রিয়া ছাড়া চলে যেতে বলা হবে না। এ ক্ষেত্রে কিছু সময় লাগবে। মালয়েশিয়ায় যারা কাজ করছেন তাদের চলে যেতে বলা হবে না। তারা এখানে আসার জন্য দেশ ছেড়েছেন। তাই আমরা যতটুকু পারি ততটুকু করব।

২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি মালয়েশিয়া ও বাংলাদেশ সরকার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এতে বলা হয়, তিন বছরের মধ্যে ১৫ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া।

মানবসম্পদ বিষয়ক মন্ত্রী এম কুলাসেগারান বলেন, এক সময় যে চাকরি বিদেশিরা করতেন সেখানে শূন্যপদ সৃষ্টিতে কাজ করবে সরকার। এসব শূন্যপদ পূরণ করে তাদের নতুন করে প্রশিক্ষণ দেওয়া হবে। যদি আপনি নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া যান তা হলে সেখানে কোনো বিদেশি শ্রমিক পাবেন না। আমাদেরও তাই করতে হবে।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার