রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়া বিশ্বকাপের অফিসিয়াল গান ‘লাইভ ইট আপ’

news-image

স্পোর্টস ডেস্ক : হলিউড তারকা উইল স্মিথ, ল্যাটিন গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী নিকি জ্যাম এবং আলবেনিয়ার গায়ক ও সঙ্গীত রচয়িতা ইরা ইসত্রেফি আগামী মাসে মস্কোতে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপ-২০১৮-এর অফিসিয়াল সঙ্গীত ‘লাইভ ইট আপ’ পরিবেশন করবেন। আগামী ১৪ জুন রাশিয়ায় ফুটবল বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে। খবর বার্তা সংস্থা তাস’র।

ফিফা জানায়, ফিফা বিশ্বকাপ-২০১৮ এর অফিসিয়াল সঙ্গীত হিসেবে ‘লাইভ ইট আপ’ তৈরি করেছে ডিজে এবং রচয়িতা ডিপলো। ১৫ জুলাই বিশ্বকাপের ফাইনাল খেলার আগে ৮০ হাজার আসনের লুজনিসি এরেনা স্টেডিয়ামের দর্শকের সামনে স্মিথ, নিসি জ্যাম এবং ইরা সিত্রেফি কয়েকমিনিট ধরে এই গান পরিবেশন করবেন। এ সময় একশ’ কোটি লোক টিভিতে দর্শক হিসেবে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বব্যাপী ফুটবল ভক্তরা গানটি ২৫ মে থেকে পড়ার সুযোগ পাবেন, তবে আনুষ্ঠানিকভাবে গানটির ভিডিও প্রকাশ করা হবে ৭ জুন। ২২ দিনব্যাপী ফিফা বিশ্বকাপ রাশিয়ার রাজধানীতে শুরু হবে। এছাড়া আরো ১১টি নগরীতে খেলার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এগুলো হলো- মস্কো, সেন্ট পিটার্সবার্গ, সোচি, কাজান, সারানস্ক, কালিনইনগ্রাদ, ভলগোগ্রাদ, রোসটোভ-অন-ডন, নিজনি নভগোরোদ, ইকাতারিমবার্গ ও সামারা। ১৪ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত ১২টি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার