,

বড় ইনজুরিতে কোহলি

news-image

স্পোর্টস ডেস্ক : গুরুতর ইনজুরিতে পড়েছেন বিরাট কোহলি। তার মেরুদণ্ডে চিড় ধরা পড়েছে। তা থেকে সেরে উঠতে বেশ কিছু দিন লেগে যেতে পারে ভারতীয় অধিনায়কের। গোটা আইপিএলে খেলেছেন কোহলি। নেতৃত্ব দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। এবার প্রস্তুতি নিচ্ছিলেন কাউন্টি ক্রিকেটে খেলতে যাওয়ার।

তবে হঠাৎই মেরুদণ্ডে ব্যথা অনুভব করেন এ ব্যাটিং মায়েস্ত্রো। ওঠাবসা, হাঁটা, দৌড়ঝাঁপে সমস্যা হয়। ফলে শরণাপন্ন হন অর্থোপেডিক বিশেষজ্ঞের।

মুম্বাইয়ের খার হাসপাতালের সেই বিশেষজ্ঞ জানিয়েছেন, মেরদণ্ডের ডিস্ক সরে গেছে কোহলির। যদিও অস্ত্রোপচারের দরকার নেই। তবে সেরে উঠতে লম্বা সময় লেগে যেতে পারে। এ মুহূর্তে তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন তিনি।

টাইমস ইন্ডিয়া জানিয়েছে, কোহলির ইনজুরি গুরুতর। কতদিনের মধ্যে সেরে উঠবেন তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। আসন্ন ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজও মিস করতে পারেন তিনি।

আসছে ইংল্যান্ড সফর নিয়ে অন্যরকম পরিকল্পনা করেছিলেন কোহলি। ইংলিশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে কাউন্টি ক্রিকেটে খেলতে চেয়েছিলেন তিনি। যেখানে সারের হয়ে খেলার কথা ছিল তার।

সবশেষ ২০১৪ সালে ইংল্যান্ড সফরটি মোটেও ভালো যায়নি আধুনিক যুগের ব্র্যাডম্যানের। ৫ টেস্টে ১৩.৪ গড়ে করেছিলেন মাত্র ১৩৪ রান। সেই রানখরা কাটিয়ে ওঠার মিশনে বড়সড় ধাক্কা খেলেন এ রানমেশিন। অটোমেটিকভাবেই যার প্রভাব পড়বে টিম ইন্ডিয়ার ওপর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে