রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ মাসে সৌদি আরবে চাকরি হারিয়েছেন প্রায় ৮ লাখ বিদেশি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত সৌদি আরবে চাকরি হারিযেছেন ৭ লাখ ৮৫ হাজার বিদেশি শ্রমিক। দেশটির সামাজিক নিরাপত্তা বিষয়ক রাষ্ট্রীয় সংস্থা জেনারেল অর্গানাইজেশন ফর সোশ্যাল ইন্সুরেন্সের করা এক জরিপে এই তথ্য জানা যায়।

সংস্থাটি জানায়, চলতি বছর প্রথম তিন মাসেই বিদেশি শ্রমিকের সংখ্যা দাড়িয়েছে ৭৭ লাখ ১০ হাজারে। ২০১৬ সালে যা ছিল ৮৪ লাখ ৯৫ হাজার। তবে চলতি বছর বেড়েছে সৌদি শ্রমিকের সংখ্যা। প্রথম তিন মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৬০ হাজান। ২০১৬ সালে ছিল ১৬ রাখ ৮০ হাজার।

মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষণের ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটর জানায়, স্থানীয়দের কাজের সুযোগ বৃদ্ধি করতে সৌদি আরবের সিদ্ধান্তের প্রতিফলনই ঘটেছে এই পরিসংখ্যানে। গত দুই বছরে চাকরি হারিয়েছেন অনেক বিদেশি শ্রমিক।

সৌদি সরকার বেশ কয়েকটি খাতে দেশি কর্মী নিয়োগের বিষয়টি জোর দিয়েছেন। কারণ সেখানে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছিল ১২.৮ শতাংশ। রিটেইল সেক্টরে শুধু সৌদি নাগরিকদের কাজ করার অধিকারও নিশ্চিত করেছে তারা। আগামী ১১ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

গত বছর কর্মক্ষেত্রে দেশীয় শ্রমিকদের বেশি পরিমাণে নিয়োগের ব্যবস্থা করতে বিদেশি শ্রমিকদের ওপর কঠোর বিধি-নিষেধ আরোপের পরিকল্পনা নেয় সৌদি আরব। দেশটির সরকার নতুন কিছু অভিবাসী আইন প্রণয়নের লক্ষ্যে এমন পদক্ষেপ নেওয়ার কথা বলে যার ফলে সে দেশে প্রায় ৫০ লাখ অভিবাসীর এক বিরাট অংশকে বহিষ্কার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছিল।।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ