,

সৌদি ক্রাউন প্রিন্স জীবিত, যোগ দিয়েছেন মন্ত্রী পরিষদের বৈঠকে

news-image

সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান জীবিত আছেন এবং গত মঙ্গলবার মন্ত্রী পরিষদের বৈঠকেও উপস্থিত ছিলেন এমন দাবি করেছে সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ। বুধবার আরব নিউজের প্রকাশিত খবরে বলা হয়, ফিলিস্তিনিদের স্বাস্থ্য সহায়তায় ভূমিকা রাখবে সৌদি আরব  প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে এমন আশ্বাস দিয়েছেন ক্রাউন প্রিন্স। মাহমুদ আব্বাসের সঙ্গে এক ফোনালাপে তিনি এ আশ্বাস দেন। সৌদি সংবাদ সংস্থার বরাত দিয়ে আরব নিউজ এ খবর জানায়।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার পর বেশি কিছুদিন যাবত সৌদি ক্রাউন প্রিন্সের ‘মিডিয়া নিরবতা’র পর প্রিন্স কোথায় আছেন? গত মাসে রাজপ্রাসাদের নিকটে গোলাগুলিতে নিহত হয়েছেন নাকি এখনো জীবিত আছেন বিশ্বজুড়ে এমন গুঞ্জনের মাঝেই এ সংবাদ প্রকাশ হলো। এর আগেও সৌদি সরকারি সংবাদপত্র ‘জারিদাতুর রিয়াদ’ ক্রাউন প্রিন্সের একটি ক্যাপশনহীন ছবি প্রকাশ করে। এ ছবিটি কোথায় কখন তোলা হয়েছিল বিস্তারিত কিছু বলা হয়নি।

বুধবার আরব নিউজের সংবাদে বলা হয়, মঙ্গলবার মন্ত্রী পরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। এসময় তিনি ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের কথা জানান। ফোনালাপে তিনি ফিলিস্তিনে আহতদের প্রতি স্বাস্থ্য সহায়তার বিষয়টিও তুলে ধরেন। এসময় বাদশাহ সালমানও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে