,

শুরুর আগেই রোমেরোকে হারালো আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনে নামার আগে বড় ধাক্কা খেলো আর্জেন্টিনা। হাঁটুর ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন হোর্হে সাম্পাওলির প্রথম পছন্দের গোলরক্ষক সার্জিও রোমেরো।

মঙ্গলবার (২২ মে) সন্ধ্যায় আর্জেন্টিনা দলের অফিসিয়াল টুইটার বার্তায় এ খবর নিশ্চিত করা হয়েছে।

আর্জেন্টিনার হয়ে গোলরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ (৯৪) খেলা রোমেরো দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সে বিশ্বকাপ উপলক্ষে দলের অনুশীলনের সময় হাঁটুতে চোট পান। পরে পরীক্ষা করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে জানানো হয়েছে, সার্জিও রোমেরোর ডান হাঁটুতে জয়েন্ট ব্লকেজ ধরা পড়ায় রাশিয়া বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে গেছেন তিনি।

ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের এই গোলরক্ষক সদ্য শেষ হওয়া মৌসুমে অধিকাংশ ম্যাচ বেঞ্চে বসে কাটিয়েছেন। তবে ২০১০ ও ২০১৪ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গোলবারের নিচে দাঁড়িয়েছেন তিনি।

কয়েকদিনের মধ্যেই রোমেরোর বিকল্প গোলরক্ষক ঘোষণা করবেন সাম্পাওলি। তবে সম্ভাব্য তালিকায় সবার উপরে আছেন তাইগ্রেসের গোলরক্ষক নাহুয়েল গুজম্যান। আর্জেন্টিনার বাকি দুই গোলরক্ষক চেলসির উইলি ক্যাবায়েরো ও রিভার প্লেটের ফ্রাঙ্কো আরমানি।

আগামী ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মেসিরা। ‘ডি’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ নাইজেরিয়া ও ক্রোয়েশিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে