রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ আফগানিস্তান সিরিজে : স্কিলে বাংলাদেশ এগিয়ে

news-image

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি চলছে বাংলাদেশের। সিরিজের সূচি ঘোষণার বহু আগ থেকে এ সিরিজ নিয়ে আলোচনা চলছে। আলোচনাটা অবশ্য আফগানিস্তানের দুই স্পিনারকে ঘিরেই সীমাবদ্ধ। রশিদ খান ও মুজিব-উর-রহমানকে কীভাবে সামলাবে বাংলাদেশ—ঘুরেফিরে এ আলোচনাই হচ্ছে। তবে জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ এ নিয়ে খুব একটা চিন্তিত নন।

আফগানিস্তানের হোম সিরিজ হলেও সংগত কারণেই ভারতের দেরাদুনে হচ্ছে দ্বিপক্ষীয় এই সিরিজ। দেরাদুনের উইকেটকে মাথায় রেখেই রশিদ-মুজিবকে নিয়ে অতটা চিন্তা করছেন না মাহমুদ। আর যদি উইকেট স্পিনবান্ধবও হয়, বাংলাদেশের বোলারদের ওপর আস্থা আছে তাঁর, ‘আমার মনে হয় না খুব একটা স্পিনবান্ধব উইকেট হবে। আমার মনে হয়, উইকেটে বাউন্স থাকতে পারে। শুনলাম অনেক ঘাস আছে। আমাদের সিরিজ শুরুর আগে সাতটার মতো ম্যাচ হবে ওই গ্রাউন্ডে। তখন হয়তো ঘাস কমে যাবে। বাউন্স থাকতে পারে। আর স্পিন ফ্রেন্ডলি হলে আমাদের জন্যও ভালো। ওরাও স্পিনে এত ভালো, তা নয়। যে রকম উইকেটই হোক না কেন, আমরা প্রস্তুত।’

আইপিএলে দারুণ ফর্মে আছেন লেগ স্পিনার রশিদ ও অফ স্পিনার মুজিব। তাঁদের এমন ফর্ম ভাবালেও পুরো ম্যাচ বিবেচনায় রশিদ-মুজিব অতটা গুরুত্ব পাচ্ছেন না, ‘আমরা ওইভাবে নিচ্ছি না। দুই স্পিনার বাদেও ১২টা ওভার ব্যাট করতে হবে।’ আর স্কিলের দিক থেকে বাংলাদেশ দলই এগিয়ে বলে মনে করেন মাহমুদ। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আফগানিস্তান এগিয়ে থাকলেও স্বাভাবিক খেলা খেললে সিরিজটা বাংলাদেশেরই নাকি জেতা উচিত, ‘আমাদের জন্য সিরিজ জেতাটা খুব জরুরি। সিরিজ জিতলেই র‍্যাঙ্কিংয়ে এগিয়ে যাব। আফগানিস্তানকে হারানোর সামর্থ্য আমরা রাখি। যেকোনো কন্ডিশনে আমরা ভালো দল। আমরা স্কিলফুল দল। আমাদের ব্যাটিং, বোলিং ওদের থেকে ভালো। হ্যাঁ, ওদের বিশ্বসেরা স্পিনার আছে। কিন্তু ওদের পুরো দল ভারসাম্যপূর্ণ নয়। আমরা যদি আমাদের ডিসিপ্লিন ঠিক রাখি, ভালো ক্রিকেট খেলি, তাহলে আমার মনে হয়, যেকোনো সময়, যেকোনো দিন আফগানিস্তানকে হারাতে পারি।’

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ