রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চমবার সোনার জুতা জিতলেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : আগেই জানা গিয়েছিল, এবার ইউরোপিয়ান গোল্ডেন সু জিতছেন লিওনেল মেসি। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। অবশেষে এলো সেই ঘোষণা- সোনার জুতা জিতেছেন ছোট ম্যাজিসিয়ান।

সপ্তাহখানেক আগেই শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। রোববার ছিল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ। ইনিয়েস্তার বিদায়ী দিনে ফিলিপে কুতিনহোর গোলে ১-০ ব্যবধানের জয়ে লিগ শেষ করেছেন কাতালানরা।

এদিনই সুখবরটি পায় বার্সা। গোল্ডেন সু জিতেছেন দলের প্রাণভোমরা। এ নিয়ে পঞ্চমবারের মতো সোনার জুতা জিতলেন তিনি।

চলতি মৌসুমটা দারুণ কেটেছে মেসির। স্পেনসেরা লিগটিতে করেছেন ৩৪ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৩টি এবং লক্ষ্যে ছিল ১৪ শট। ফুটবলদেবতা সহায় থাকলে আরও গোল পেতে পারতেন।

এ পুরস্কারের দৌড়ে ওয়ান্ডারম্যান পেছনে ফেলেছেন লিভারপুল গোলমেশিন মোহাম্মদ সালাহ এবং চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিশিয়ানো রোনাল্ডোকে।

অলরেডদের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মিসরীয় ফরোয়ার্ডের গোল সংখ্যা ৩২। আর লা লিগায় সিআর সেভেনের গোল ২৫।

উল্লেখ্য, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের (লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরিআ, বুন্দেসলিগা ও ফ্রেঞ্চ লিগ)সর্বোচ্চ গোলদাতাকে গোল্ডেন সু দেয় উয়েফা।

এ জাতীয় আরও খবর

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার

লাল শাড়িতে তটিনীর চোখজুড়ানো রূপ

টুথপেস্ট ব্যবহারে কি সত্যিই ব্রণ দূর হয়?

অবশেষে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আমেরিকা ট্যুরে কনা, গাইবেন ১৬ শহরে

ইউরোপেই থাকছেন সালাহ

বৈঠক করতে মন্ত্রী নিজে গেলেন সৌদি দূতাবাসে!

ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত