,

গাজায় যুদ্ধাপরাধ তদন্তে জাতিসংঘে ভোট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলবিরোধী রক্তক্ষয়ী সংঘর্ষে শতাধিক প্রাণহানির পর সেখানে যুদ্ধাপরাধ তদন্তে একটি টিম পাঠানোর প্রস্তাবে ভোটাভুটি করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা।

তবে জাতিসংঘের এসব কর্মকাণ্ডকে স্রেফ পিআর ও প্রচারণার কৌশল বলে আখ্যায়িত করেছেন ব্রিটেনে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ম্যানুয়েল হাসাসিয়ান। তাদের এসব কর্মকাণ্ডের কোনো রাজনৈতিক গুরুত্ব নেই বলেও অভিযোগ করেন তিনি।

আরব নিউজকে তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার রেজ্যুলেশনগুলোর কোনো শক্ত ভিত্তি নেই, এসবের কোনো প্রয়োগও নেই।

হাসাসিয়ান বলছেন, জাতিসংঘ যদি যুদ্ধাপরাধ তদন্তে একটি টিম পাঠায়ও তবে তাদের গতিবিধি ইসরায়েল নিয়ন্ত্রণ করবে, কারণ সীমান্ত তাদের হাতে।

‘যেসব জায়গায় চূড়ান্ত নির্যাতন হয়েছে সেসব জায়গায় তদন্ত দলকে ঢুকতে দেয়া হবে না। আমি আসলেই হতাশ। আমি এখন পশ্চিম তীরে আছি আর আমি এখানে যা দেখছি তা সম্পূর্ণ জাতিবিদ্বেষ। আর গাজায় ২০ লাখ মানুষ অমানবিক অবস্থায় দিন কাটাচ্ছে।’

হাসাসিয়ান আরও অভিযোগ করেন, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকে দেখে মনে হয় তারা আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে। কিন্তু আরব বিশ্বে যখন কোনো আইনের লঙ্ঘন নয় সঙ্গে সঙ্গে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ হয়। আপনারা যদি এমন গণতন্ত্র চেয়ে থাকেন তবে আমাদের আইনের ভূমিকা শেখানো বন্ধ করুন।

গাজায় প্রতিরোধে এ পর্যন্ত শতাধিক নিহত হয়েছেন। কেবল সোমবারই নিহত হয়েছেন ৬০ জন। ওইদিনই তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করা হয় এবং সে দিনটাই ছিল নাকবার ৭০তম বার্ষিকী; যেদিন লাখো ফিলিস্তিনিকে তাদের নিজেদের ভূমি থেকে সরিয়ে দেয়া হয়।

তবে জাতিসংঘের এই ভোটাভুটিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও আন্দোলনকারীরা।

তবে জাতিসংঘের এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে তারা বলছে, এর মধ্যে দিয়ে জাতিসংঘ আবারও প্রমাণ করল তারা আসলে একটা ইসরায়েলবিরোধী সংস্থা। আরব নিউজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে