,

সিআইএ’র প্রথম নারী পরিচালক জিনা হ্যাসপল

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ‌(সিআইএ) প্রথম নারী পরিচালক হিসেবে দেশটির সিনেটের অনুমোদন পেয়েছেন জিনা হ্যাসপল। স্থানীয় সময় বৃহস্পতিবার ৫৪-৪৫ ভোটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত হ্যাসপেলকেই নিশ্চিত করেছেন সিনেট সদস্যরা। যদিও নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলা-পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদ কর্মসূচিতে তার ভূমিকা বিতর্কের জন্ম দিয়েছিল।

মাইক পম্পেও সিআইএ প্রধানের দায়িত্ব পালতরত অবস্থায় পররাষ্ট্রমন্ত্রী হলে সম্প্রতি পদটি খালি হয়।

৬১ বছর বয়সী হ্যাসপলের তিন দশকের ক্যারিয়ারের একটি বড় অংশ কেটেছে আন্ডার কাভার এজেন্ট হিসেবে। ৯/১১ হামলার পর ২০০২ সালে তাকে থাইল্যান্ডে সিআইএর এক বন্দিশিবিরের দায়িত্ব দেওয়া হয়। ওই বন্দিশিবিরে ওয়াটারবোর্ডিংয়ের (কাপড়ে মুখ বেঁধে পানি ঢালা, যাতে বন্দির ডুবে যাওয়ার অনুভূতি হয়) মত বিতর্কিত পদ্ধতি প্রয়োগ করে নির্যাতনের অভিযোগ রয়েছে।

বিরোধী দলে থাকা ডেমোক্র্যাটদের পাশাপাশি ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কয়েকজন সিনেটরও হ্যাসপলের ভূমিকা নিয়ে সমালোচনা করে আসছিলেন।

রিপাবলিক সিনেটর জন ম্যাককেইন ভিয়েতনাম যুদ্ধের সময় সে দেশের কারাগারে পাঁচ বছর বন্দি থাকা অবস্থায় নির্যাতনের শিকার হয়েছিলেন। তিনি আগেই জানিয়েছিলেন, সিআইএ পরিচালক পদে তার সমর্থন হ্যাসপল পাবেন না। তবে মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত ম্যাককেইন বৃহস্পতিবারের ভোটাভুটিতে উপস্থিত ছিলেন না। ডেমোক্রেটিক পার্টির ছয়জন সিনেটর দলের অবস্থানের বাইরে গিয়েই হ্যাসপলের মনোনয়নের পক্ষে ভোট দেন। এই ডেমোক্রেটদের সমর্থন না পেলে হ্যাসপলের নিয়োগ নিশ্চিত হত না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে