খালেদা জিয়াকে ২ মামলায় শ্যোন অ্যারেস্টের আদেশ
: যুদ্ধাপরাধীদের মদদ দেওয়া ও ভুয়া জন্মদিন পালনের আলাদা দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শ্যোন অ্যারেস্টের জন্য আইনজীবীদের পরবর্তী পদক্ষেপ নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ( ১৭) পুরান ঢাকার বকশিবাজারের অস্থায়ী আদালতের মহানগর হাকিম খোরশেদ আলম ও আহসান হাবীব আলাদাভাবে এই আদেশ দেন।
আগামী ৫ জুলাই মধ্যে পাবলিক প্রসিকিউটর ও বাদীপক্ষের আইনজীবীদের তাদের এই পদক্ষেপ নিতে বলা হয়েছে।
মামলা দুটির মধ্যে ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে একটি মানহানির মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।
এছাড়া ভুয়া জম্মদিন পালনের অভিযোগে ২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে একই আদালতে অন্য মামলাটি করেন। সারাবাংলা











