যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে রেড এলার্ট জারি

news-image

অনলাইন ডেস্ক : ভয়ঙ্কর রূপ নিয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের কিলাউয়া আগ্নেয়গিরি। মঙ্গলবার থেকে বিগ আইল্যান্ডে নতুন একটি ফাটল দিয়ে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। সেখানেই জ্বালামুখটি অবস্থিত। এতে জ্বালামুখ দিয়ে ব্যাপক ছাইভস্ম আকাশের দিকে অনেক উঁচুতে উঠে ছড়িয়ে পড়ছে। ছাইভস্ম চারদিকে ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ বাতাসের দূষণ পরিমাপ বিষয়ক সতর্কতা জারি করেছে।

এ ব্যাপারে হাওয়াইয়ান কাউন্টি সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, কিলাউয়ার একটি জ্বালামুখ দিয়ে পাথর ও গ্যাসের ধোঁয়া আকাশের দিকে উঠে আবার দক্ষিণপশ্চিম দিকে পড়ছে। কর্তৃপক্ষ বিমান চলাচলের জন্য রেড এলার্ট জারি করে জানিয়েছে, ছাই ১০ থেকে ১২ হাজার ফিট উঁচুতে উঠে ছড়িয়ে পড়ছে।

এছাড়া, আগ্নেয়গিরির আশপাশের বাসিন্দাদের শ্বাসকষ্ট হতে পারে বলে সতর্ক করে খোলা জায়গা এড়িয়ে চলতে এবং সাবধানে গাড়ি চালাতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ। কিলাউয়ায় বড় ধরনের অগ্ন্যুৎপাতের আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, বিগ আইল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে আগ্নেয়গিরিটি অবস্থিত। কিলাউয়া বিশ্বের সবচেয়ে সক্রিয় লাভাগুলোর একটি। এই নিয়ে সেখানে ৩ মে থেকে মোট ২০টি লাভা নির্গমণকারী ফাটল সৃষ্টি হলো।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার