,

২০১৯ সালে দুটি বিপিএল : গর্ভনিং কাউন্সিল

news-image

স্পোর্টস ডেস্ক : জাতীয় নির্বাচন, বৈরী আবহাওয়া এবং রাজনৈতিক অস্থিরতার কথা মাথায় রেখে ২০১৮ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সময়সূচি পিছিয়ে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছরের অক্টোবরের পরিবর্তে ২০১৯ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে বসতে যাচ্ছে পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট লিগে ষষ্ঠ আসর। একই বছরের শেষ দিকে আয়োজন করা হবে ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটের টুর্নামেন্টটির সপ্তম আসর।

বুধবার বিপিএলের গর্ভনিং কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিসিবির সব শেষ সভায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ২০১৮ সালের অক্টোবরের প্রথম সপ্তাহেই ফ্রাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের এবারের আসর বসছে।
সেজন্য ৫ অক্টোবর ১৬ নভেম্বর সম্ভাব্য তারিখও নির্ধারণ করেছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

কিন্তু নির্বাচনের দুই মাস আগে দেশের সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ক্রিকেট বোর্ড।

গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান হয়, একাদশতম জাতীয় নির্বাচনের পরেই আয়োজন করা হবে বিপিএল। ২০১৯ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে বসবে ষষ্ঠতম আসর। ওই বছরের নভেম্বর অথবা ডিসেম্বরে বসবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টের সপ্তম আসর।

বৈঠকে কাউন্সিলের সভাপতি আফজালুর রহমান সিনহাসহ কয়েকটি ফ্রাঞ্চাইজির স্বত্বাধিকারী উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে