রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে সেমিতে উঠলেই সফলতা দেখেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জয়ের স্বপ্ন দেখবে, সেটাই স্বাভাবিক। দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা গত বিশ্বকাপেও ফাইনাল খেলেছে। আর দলে যদি থাকেন লিওনেল মেসি, সার্জিও আগুয়েরোদের মতো ফুটবলার তাহলে এবার শিরোপা জয়ের স্বপ্ন না দেখাটাই অস্বাভাবিক ব্যাপার। কিন্তু যদি বলা হয়, রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনাকে কোথায় দেখলে মেসি খুশি হবেন? শিরোপা জেতা তো অবশ্যই বিশেষ কিছু তবে মেসি খুশি হবেন সেমিফাইনালে উঠলেই। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উৎসবে শেষ চারে যাওয়াটাই আর্জেন্টাইন তারকার কাছে সাফল্য।

আর্জেন্টিনার টিভি চ্যানেল ‘টিওয়াইসি স্পোর্টস’কে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘বিশ্বকাপে ভালো করতে শেষ চারে থাকতে হবে। আর্জেন্টিনা সেখানে ওঠার যোগ্য, ইতিহাস তা–ই বলে। তবে এ জন্য কঠিন পরিশ্রম করতে হয়। আমার মতে, আবারও এ পর্যায়ে উঠতে হবে আমাদের।’

খোলামেলা এই আলাপচারিতায় অনেক বিষয় নিয়েই কথা বলেছেন মেসি। ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে হারের হতাশায় জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। পরে অবসর ভেঙে ফিরেও এসেছেন আর্জেন্টিনার জার্সিতে। জাতীয় দল ছাড়ার সেই সিদ্ধান্ত মেসিকে এখনো পোড়ায়, ‘ঘোষণাটা দেওয়ার পর মনে হয়েছে কাজটা ঠিক করিনি। যেসব মানুষ নিজেদের স্বপ্ন সত্যি করতে লড়াই করে তাঁরা এতে ভুল বার্তা পাবে। যেটা চান তা পাওয়ার জন্য লড়াই করে যাওয়া উচিত।’

মেসি অবশ্য এবার আগেই কথা দিয়ে রাখলেন, বিশ্বকাপ জিততে না পারলেও জাতীয় দলে খেলে যাবেন। ৩০ বছর বয়সী এই বার্সেলোনা ফরোয়ার্ড বলেন, ‘বিশ্বকাপ জিততে না পারলেও আমি জাতীয় দলে খেলা চালিয়ে যাব।’

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ