রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনের সকোত্রায় পৌঁছেছে সৌদি সামরিক বাহিনী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের সকোত্রা দ্বীপে পৌঁছেছে সৌদি আরবের সামরিক বাহিনী। সেখানে সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনি বাহিনীর একটি যৌথ সামরিক অনুশীলনে অংশ নেবে তারা।

স্থানীয় হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করা সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, রবিবার ইয়েমেনি বাহিনীর সঙ্গে একটি যৌথ প্রশিক্ষণ ও সমর্থন অভিযানে সকোত্রায় পৌঁছেছে সৌদি সামরিক বাহিনী। ইয়েমেনি সরকারের সঙ্গে আলোচনা করেই সকোত্রায় সেনা মোতায়েন করেছে সৌদি আরব। এ খবর দিয়েছে আল জাজিরা।

খবরে বলা হয়, সম্প্রতি সকোত্রায় সেনা মোতায়েন নিয়ে ইয়েমেন ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিভেদ দেখা দেয়। সৌদি নেতৃত্বাধীন জোটের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হচ্ছে আমিরাত। কিন্তু ইয়েমেন সরকারের সঙ্গে আলোচনা না করেই সকোত্রায় তাদের সেনা মোতায়েন ও প্রধানমন্ত্রী আহমেদ ওবেইদ বিন দাঘরসহ ১০ মন্ত্রীকে দ্বীপ ছাড়তে বাধা দেয়ায় দুই পক্ষের মধ্যে বৈরিভাব দেখা দেয়।

সকোত্রায় কোন বিদ্রোহী নেই বলে ধারণা করা হয়। তাই আচমকা আগ্রাসীভাবে সেখানে আমিরাতের সেনা মোতায়েনের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের ভেতরে ক্ষোভ সৃষ্টি হয়। সকোত্রার রাজধানী হাদিবুতে সেনা মোতায়েনের বিপক্ষে বিক্ষোভ করে তারা। সকোত্রা পিপলস জেনারেল কাউন্সিল ও আল মাহরার আব্দুল্লাহ বিন ইসা আল-আফরা বলেন, সকোত্রায় এই বাহিনীগুলোর এত সদস্যের উপস্থিতির কোন যৌক্তিক কারণ নেই।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ