রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাত পোহাবার আগেই ব্যালট বাক্স ভরে ফেলা হবে, অভিযোগ মঞ্জুর

news-image

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি’র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু সোমবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, আগামীকাল রাত পোহাবার আগেই আওয়ামী লীগ সমর্থিত ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করা হতে পারে। এধরনের আশঙ্কা করে তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংএর সব প্রস্তুতি নিয়েছে সরকার সমর্থিত প্রার্থীর পক্ষে পুলিশ। তিনি অভিযোগ করেন খুলনা শহরে সরকার সমর্থক ক্যাডার ও পুলিশ থমথমে পরিস্থিতির সৃষ্টি করেছে। জোরদার করা হয়েছে গণগ্রেফতারও। এসময় তিনি আরও বলেন, মোট ২৮৯টি কেন্দ্রের মধ্যে অধিকাংশই এখন ঝুঁকিপূর্ণ। আর যেসব কেন্দ্রে বিএনপির ভোট বেশি বলে ধারণা করা হচ্ছে, সেসব কেন্দ্রে ভোটারদের ভয়ভীতি দেখানোর পরিকল্পনা করছে সরকার সমর্থিত প্রার্থী।

সংবাদ সম্মেলনে মঞ্জু পুলিশের আচরণে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, পুলিশ বিএনপি সমর্থিতদের সাথে চরম দুর্ব্যবহার করছে। হুমকি-ধামকি দিচ্ছে।

সুস্থ নির্বাচনের শঙ্কা প্রকাশ করে বিএনপির সাবেক এমপি মঞ্জু আরও বলেন, সব ভোটকেন্দ্রে অবৈধভাবে ভোট বন্ধ করার চেষ্টা করতে পারে সরকার। তারপরও আমরা তাকিয়ে থাকবো সাধারণ ভোটারদের দিকে। যারা ধানের শীষে ভোট দিয়ে সরকারের দুঃশাসনের জবাব দিবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ