রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেরুজালেমে মার্কিন দূতাবাস সরানোর প্রতিবাদে জাওহারির ‘জেহাদে’র ডাক

news-image

জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে মুসলিমদের আমেরিকা বিরোধী ‘জেহাদে’র আহ্বান জানিয়েছেন আল কায়েদার নেতা আইমান আল জাওয়াহিরি। এসময় তিনি মার্কিন এ সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা ও আলোচনা ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন। রোববার প্রকাশিত ৫ মিনিটের একটি ভিডিও তিনি ইসরায়েলের রাজধানী তেলাবিবকেও মুসলিমদের ভূমি বলেও মন্তব্য করেছেন। খবর: এএফপি

এদিকে আজ সোমবার জেরুজালেমের পার্শ্ববর্তী আরনোনায় যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে মার্কিন দূতাবাস উদ্বোধনী অনুষ্ঠান হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা, তার জামাতা জারেড কুশনার, অর্থমন্ত্রী স্টিভ মেনুচিন ও কংগ্রেসের ১২ সদস্য এসময় উপস্থিত থাকার কথা রয়েছে।

ইসরাইলে বিভিন্ন দেশের ৮৬ রাষ্ট্রদূতের মধ্যে ৩০ জন উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। হাংরি ও চেক রিপাবলিক প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের উদ্যোগের কঠোর বিরোধিতা করেছেন। ইউরোপীয় ইউনিয়নের বাকি প্রতিনিধিরা আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন।

এমনকি রাশিয়া, মিসর ও মেক্সিকোর প্রতিনিধিরাও থাকছেন না মার্কিন দূতাবাসের উদ্বোধনীতে। ইসরাইলে মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রেডম্যান শুক্রবার বলেন, জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত ইসরাইলের সঙ্গে স্বার্থের কারণে নেয়া হয়নি। বরং যুক্তরাষ্ট্র নিজের স্বার্থেই এমন এ উদ্যোগ নিয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ