ইন্দোনেশিয়ায় পুলিশ সদর দফতরে বোমা হামলায় নিহত ৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সুরাবায়া শহরে পুলিশের সদর দফতরে এক বোমা হামলার ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাত্র একদিন আগেই তিনটি গির্জায় চালানো আত্মঘাতী হামলার পরই পুলিশ সদর দফতরে হামলার ঘটনা ঘটল।

পূর্বাঞ্চলীয় জাভা শহরের পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং মাংগেরা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে হামলা চালানো হয়। এতে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, সেখানে একটি বিস্ফোরণ ঘটেছে। তবে আসলেই কি ঘটেছে সে বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটি মোটরসাইকেল পুলিশ স্টেশনের গাড়ি পার্কিংয়ের জায়গায় এসে থামে। মোটরসাইকেলটি একজন পুরুষ চালাচ্ছিল এবং তার পেছনে একজন নারী ছিল। তারা পুলিশ সদর দফতরের একটি নিরাপত্তা চেকপয়েন্টে বিস্ফোরক থেকে বিস্ফোরণ ঘটায়।

তিনটি গির্জায় আত্মঘাতী হামলা চালানোর একদিন পরেই পূর্বাঞ্চলীয় জাভায় সোমবার এই হামলা চালানো হলো। একই পরিবারের সব সদস্য মিলে সমন্বিতভাবে গির্জাগুলোতে হামলা চালায়। দুই বাচ্চাকে নিয়ে মা একটি গির্জায় হামলা চালায়। আর বাবা এবং তিন ছেলে আরো দু’টি হামলায় অংশ নেয়।

বাবা বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে যান পেন্টেকোস্টাল গির্জার কাছে। তারপর হামলা চালানো হয়। এতে পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়। পরিবারের দুই শিশুকে গুরুতর আহত অবস্থায় সিটি খোদিজাহ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

তিনটি গির্জা এবং পুলিশের সদর দফতরে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। পুলিশের ধারণা গির্জাগুলোতে হামলা চালানো পরিবারটি সম্প্রতি সিরিয়া থেকে ফিরেছে।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার