রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডুমিনির বদলে মুস্তাফিজ?

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিনের দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস এবং রাজস্থান রয়্যালস। লিগ টেবিলের যা অবস্থা তাতে দুই দলের কাছেই এই ম্যাচ সম্মান গুরুত্বপূর্ণ। মূলত এই ম্যাচের উপরই নির্ভর করবে দুই দলের প্লে-অফ ভাগ্য। কারণ এই ম্যাচে যে জিতবে সেই দলই সেরা চারের কাছে পৌঁছে যাবে।

আজ রোববার রাত সাড়ে আটটায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামবে মুস্তাফিজুর রহমানের মুম্বাই।
এই মুহূর্তে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ১১ ম্যাচের মধ্যে ৫টি ম্যাচে জিতেছে রোহিত শর্মার দল। হার ছ’টি ম্যাচে। শেষ তিনটি ম্যাচে জিতে দারুণ ছন্দে রয়েছে মুম্বাই পল্টন।

অন্যদিকে রাজস্থানও অপেক্ষায় আছে প্লে-অফের পৌঁছনোর। সমানসংখ্যক ম্যাচ খেলে অজিঙ্কা রাহানের দলের পয়েন্টও ১০। মুম্বাইয়ের মতোই পাঁচটি ম্যাচে জিতেছে তারা, হার ছয়টি ম্যাচে।

পয়েন্টের বিচারে দুটি দল একই বিন্দুতে থাকলেও রান রেটের বিচারে মুম্বাইয়ের এক ধাপ নীচে ষষ্ঠ স্থানে রয়েছ রাজস্থান। শেষ দুটি ম্যাচে জয় পেয়েছে বাটলার-স্টোকসরা।

দুই দলেরই লক্ষ্য আজকের ম্যাচ জিতে প্লে-অফের দিকে আরও কিছুটা এগিয়ে যাওয়া। ভারতীয় গণমাধ্যমগুলোর মতে, পর পর তিন ম্যাচে জয় পেলেও জ্বলে উঠতে পারেননি দক্ষিণ আফ্রিকার তারকা জেপি ডুমিনি। আর তার বদলে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজকে খেলাতেই পারেন কোচ মাহেলা জয়বর্ধনে!

নিজেদের দলে পরিবর্তন আনতে পারে রাজস্থান রয়্যালসও। অঙ্কিত শর্মার পরিবর্তে এই ম্যাচে দলে ফিরতে পারেন শ্রেয়াস গোপাল।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে পরিসংখ্যানের দিক দিয়ে কিছুটা হলেও সুবিধা জনক জায়গায় রয়েছে মুম্বাই শিবির। এখনও পর্যন্ত মোট ১৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে ১০টি ম্যাচ জিতেছে দুইবারের চ্যাম্পিয়নরা।

৭টি ম্যাচে জিতেছে রাজস্থান রয়্যালস। ওয়াংখেড়ের পিচেও পাল্লা ভারী রোহিত শর্মার দলের। পাঁচ বারের সাক্ষাৎকারে এই মাঠে চারটি ম্যাচই জিতেছে মুম্বাই। একটি মাত্র ম্যাচ জিতেছে রাজস্থান।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ